তৃণমূলের তিন স্লোগান বেঁধে দিলেন অভিষেক, বিনয়ী হতে আহ্বান দলীয় কর্মীদের
দিদির প্রতিনিধিত্ব করার সময় মানুষ যেন আপনার ব্যবহারে দিদির সংগ্রাম দেখতে পায়। আজ ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তিনটি স্লোগানও তিনি প্রকাশ করেছেন। স্লোগানগুলি হলো- বাঁচতে চাই, তাই বিজেপি বাই। মানবে না হার, তৃণমূল আবার। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার।

অভিষেক এদিন ফেসবুক বার্তায় লেখেন, "বাংলা-বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার সত্ত্বেও, গত পনেরো বছরে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন ক্রমশ অগ্রসর হয়েছে। স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, কৃষি থেকে শিল্প নবরূপে পুনরুজ্জীবিত হয়েছে।
বাংলায় নারী ক্ষমতায়ন-সহ বিভিন্ন অনগ্রসর শ্রেণির ক্ষমতায়ন ঘটেছে। রাজ্যবাসীর কাছে এই অগ্রগতির স্পষ্ট প্রমাণ তুলে ধরতে আমাদের মা-মাটি-মানুষের সরকার 'উন্নয়নের পাঁচালি' নামে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে।
এই তথ্যসূচি রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে- আজ দলের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে নিয়ে ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত ছিলাম। দলীয় কর্মীদের পরবর্তী করণীয় ও কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা ব্যাখ্যা করলাম। যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য মা-মাটি-মানুষের উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য জনসমক্ষে তুলে ধরা।
আমরা নত স্বীকার করলে - গণতন্ত্রের গণদেবতার কাছে করব। কখনও কোনও বহিরাগত বাংলা-বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। জয় তৃণমূল! জয় বাংলা!"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications