ভোট মিটলেই রান্নার গ্যাসের দাম হবে ২ হাজার, বিনপুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন। ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে এদিন তিনি অভিযোগ করে বলেন, "বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে"। সাধারণ মানুষকে তাঁর পরামর্শ, "ধর্ম নয়, কর্মে ভোট দিন।"

অভিষেক মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশের জ্বালানি তেল ও গ্যাসের বাজারে সংকটের কথা তুলে ধরেছেন এদিন। তাঁর দাবি, রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং এর দাম ইতিমধ্যেই বেড়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, "বাংলার নির্বাচন শেষ হলেই পরের দিন মোদী সরকার রান্নার গ্যাস ২ হাজার টাকা, আর পেট্রোল-ডিজেল ২০০ টাকা করে দেবে।"

শুক্রবার বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার প্রচারে অভিষেক জানান, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো প্রকল্পে অর্থ দিলেও, কেন্দ্রীয় সরকার গ্যাস, জ্বালানি ও ভাড়ার দাম বাড়িয়ে সেই টাকা ঘুরিয়ে তুলে নিচ্ছে।

বিজেপি নেতাদের "ডেইলি প্যাসেঞ্জার" আখ্যা দিয়ে অভিষেক কটাক্ষ করেন যে, ভোটের আগে দেখা মিললেও পরে তারা উধাও হয়ে যান। তাঁর মতে, তৃণমূল রাজ্যে থাকলে উন্নয়ন হবে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ ক্ষমতা হারাবেন। তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার জয় সময়ের অপেক্ষা বলেও দাবি করেন তিনি।

বিনপুরের বিজেপি প্রার্থীকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, "বিজেপির যিনি প্রার্থী, তাঁর বাড়ি হাওড়ায়। বিনপুরের সঙ্গে কোনও যোগ নেই। দলের লোকেরাই তাঁকে মানছে না।" সবার রাজনীতি করার অধিকার থাকলেও, ভোটারদের প্রার্থীর তুল্যমূল্য বিচার করতে আহ্বান জানান অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+