জাগো বাংলা অভিষেকেরই, বলছে মঙ্গলবার মোদী সরকারের দেওয়া এই সার্টিফিকেট
জাগো বাংলা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। বলছে এই মঙ্গলবার অর্থাৎ ১৪ নভেম্বর ২০১৭-য় কেন্দ্রের দেওয়া সার্টিফিকেট। যাতে স্বাক্ষর রয়েছে রেজিস্ট্রার অফ ট্রেডমার্কসের।
জাগো বাংলা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই। বলছে এই মঙ্গলবার অর্থাৎ ১৪ নভেম্বর ২০১৭-য় কেন্দ্রের দেওয়া সার্টিফিকেট। যাতে স্বাক্ষর রয়েছে রেজিস্ট্রার অফ ট্রেডমার্কসের।

১৪ নভেম্বর, ২০১৭-র সার্টিফিকেট
১০ নভেম্বর ধর্মতলায় রানি রাসমনি রোডের সভা থেকে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছিলেন, বিশ্ব বাংলা এবং জাগো বাংলার মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে যত ছবি, পোস্টার, ফেস্টুন প্রকাশিত হয় সব কিছুরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানা সংস্থা থেকেই প্রকাশিত হয়।

জাগো বাংলা অভিষেকেরই
যদিও সেই দিনই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়কে কটাক্ষ করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বেতন দিয়ে কাগজ চালাতেন। যদিও কেন্দ্রীয় সরকারি তথ্য বলছে জাগো বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই।

২০১৫ সালের ১ জুলাই আবেদন
২০১৫ সালের ১ জুলাই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প দফতরের অধীনস্থ, অফিস অফ কন্ট্রোলার জেনারেল অফ ট্রেড মার্কস অ্যান্ড পেটেন্ট দফতরে লিখিত আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাঠক নিজেও দেখতে পারবেন
http://ipindiaonline.gov.in/eregister/eregister.aspx-এ গিয়ে ন্যাশনাল/আইআরডিআই নাম্বার-এ সিলেক্ট করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় ২৯৯৮০৮৮ দিতে হবে। এরপর ২৯৯৮০৮৮-এর ওপর ফের ক্লিক করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেখান থেকেই নির্দিষ্টভাবে জানা যাবে জাগো বাংলার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications