স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে, বিজেপির পরিকল্পিত গুন্ডামির ভিডিও দেখালেন অভিষেক

দুটো আলাদা মিছিল বের করে পরিকল্পিত গুন্ডামি করেছে বিজেপি। তা না হলে কোমরে পিস্তল নিয়ে কেন মিছিল। রামনবমী পালনের নামে হাওড়ার শিবপুরে গুন্ডামি করার ঘটনায় বিজেপির বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগ করেই ক্ষান্ত নন তিনি, ভিডিও দেখিয়ে তার প্রমাণও দিলেন অভিষেক।

স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে, বিজেপির পরিকল্পিত গুন্ডামির ভিডিও দেখালেন অভিষেক

অভিষেক বলেন, গায়ের জোরে ওই রাস্তায় মিছিল ঢুকিয়ে ভাঙচুর চালানো হয়েছে। স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে। আমাদের কাছে আগেই খবর ছিল অশান্তি হবে। সেই কারণে পুলিশ ব্যবস্থাও নিয়েছিল। কিন্তু গায়ের জোরে পরিকল্পনা করে ওই রাস্তায় ঢুকে হিংসা ছড়িয়েছে বিজেপি।

পুলিশের তরফে বারবার বলা হয়েছিল, আড়াইটে থেকে পাঁচটার মধ্যে শোভাযাত্রা শেষ করার কথা বলা হয়েছিল। কিন্তু বিজেপি রামনবমীর মিছিল বরে করেছিল পাঁচটার একটু আগে। আর সন্ধ্যের ঠিক মুখেই অশান্তি ছড়ানো হয়েছে। দোকানে, বাজারে ভাঙচুর চালানো হয়েছে। স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে। একেবারে ভিডিও দেখিয়ে এই দাবি করেছেন অভিষেক।

অভিষেক বলেন, সব সম্প্রদায়েরই মিছিল করার এবং উৎসব করার অধিকার রয়েছে। তা বলে মিছিলেন নামে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার অধিকার কারো নেই। সেটাই করা হয়েছে বাংলাকে অশান্ত করে তুলতে। হাওড়ার শিবপুরে যা ঘটল, তা নিয়ে কড়া পদক্ষেপ নিক প্রশাসন, এমনটাই দাবি অভিষেকের।

তিনি অভিযোগ করেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। বিজেপি কেন্দ্রে সরকারে আসার পর থেকেই রামনবমীতে অশান্তি হচ্ছে। গোটা দেশে একমাত্র রামনবমীতে অশান্তি হয়। দুর্গাপুজো, দোলযাত্রা, ইদ, বড়দিন- কোথাও অশান্তি হবে না, একমাত্র অশান্তি রামনবমীতে।

অভিষেক বলেন, বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখব না। কারণ যোগী আদিত্যনাথের হিন্দুত্বে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে। আমরা দু-নম্বরি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখব না, সৌভ্রাতৃত্ব শিখব না। বিজেপির রাজনীতি হল ভেঙে দাও গুঁড়িয়ে দাও। সেজন্য তারা বুলডোজার চালায়। আমাদের রা্জ্যেও বুলডোজার চলে, সেটা উন্নয়নের জন্য।

শিবপুরে বৃহস্পতিবারের পর শুক্রবারও তাণ্ডব অব্যাহত ছিল। এদিন ফের রাস্তায় নেমে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। কাচের বোতল ছোড়া হয়। কয়েকজন এই ঘটনায় জখম হন। এদিন কার্যত বিক্ষোভের নামে তাণ্ডব চলে। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

আতঙ্কে ঘরের মধ্যে আশ্রয় নেন এলাকার বাসিন্দারা। এদিনের পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যা্ফ। এদিন নতুন করে অশান্তি শুরু হলে মানব প্রাচীর তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এদিকে, এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+