হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন! উদ্বোধনের পরেই বড় অঘটন, কী পরিস্থিতি গঙ্গাসাগর মেলার?

সদ্যই উদ্বোধন হয়েছে এবারের গঙ্গাসাগর মেলা। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল মেলার। কিন্তু তার আগেই বড়সড় দুর্ঘটনা। মেলা শুরু হওয়ার ঠিক প্রাক্কালে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি একাধিক অস্থায়ী ছাউনি আগুন গ্রাস করে নেয়।

জানা গিয়েছে যে, আজ ভোরের দিকে এই আগুন লাগে। প্রথমে একটি ছাউনিতে আগুন দেখা যায়, তারপর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ছাউনিগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক ছাউনি। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভিতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়। কোনও গ্যাস সিলিন্ডার অথবা দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দমকল এবং প্রশাসনের আধিকারিকরা।

প্রত্যেক বছরই মকর সংক্রান্তির পুণ্যস্নানকে কেন্দ্র করে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মকরস্নানের দিন যত এগিয়ে যাচ্ছে, ততই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। আর তার মধ্যেই ঘটে গেল এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড। যা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

জানা গিয়েছে, যে ছাউনিগুলিতে আগুন লেগেছে, সেগুলি মূলত শুকনো পাতা, বাঁশ এবং দাহ্য সামগ্রী দিয়ে তৈরি ছিল। ফলে আগুন লাগার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতায় অনেক ছাউনি সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে খবর।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। মেলা শুরু হওয়ার আগেই এরকম ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন আয়োজকেরা। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+