নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, ক্লাবে আটকে গণধোলাই যুবককে
নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ গণধেলাই খেল এক যুবক। রবিবার রাতে মুর্শিদাবাদের হরহরপাড়ায় এই ঘটনা ঘটে।
মুর্শিদাবাদ, ২৭ মার্চ : নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণধোলাই খেল এক যুবক। রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম সুদীপ মণ্ডল। সে জগন্নাথপুরের বাসিন্দা। সোমবার তাকে আদালতে পেশ করা হয়।

রবিবার রাত ন'টা নাগাদ তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় সুদীপ মণ্ডল। নির্জন মাঠে নিয়ে গিয়ে তাঁর উপর যৌন নিপীড়ন চালানোর চেষ্টা করে। মেয়েটির চিৎকার শুনে পথ চলতি মানুষের সন্দেহ হয়। তারাই নাবালিকাকে উদ্ধার করে। ধরে ফলে অভিযুক্ত যুবককে।
এদিকে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন পরিবারের লোকেরা। এরপর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নির্যাতিতাকে। অভিযুক্ত যুবককে স্থানীয় ক্লাবে আটকে রেখে শুরু হয় গণধোলাই। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ক্লাবে আটকানো যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কী করে বাড়ির সামনে থেকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হল, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications