Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চারিদিকে শুধুই টাকা আর টাকা! কিউআর কোড স্ক্যান করেই ৯৩ লক্ষ, টাকা গুনতে আনা হয়েছে মেশিনও, জানালেন হুমায়ুন

টাকার পাহাড়! চারিদিকে শুধুই টাকা আর টাকা! ট্রাঙ্ক ভরে নগদ টাকার বিশাল স্তূপ এনে ঘরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে, আর চারদিকে কয়েকজন লোক বসে সেই টাকা গুনছে। এই দৃশ্য কোনও সিনেমার নয় বরং হুমায়ুন কবীরের বাড়ির। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক নিজেই ফেসবুক লাইভে টাকা গোনার এই সম্পূর্ণ দৃশ্যটি দেখিয়েছেন সবাইকে।

কিন্তু এখন প্রশ্ন একটাই। এত টাকা এল কোথা থেকে? আর এগুলো ঠিক কীসের টাকা?

ঘটনাটিকে ঘিরে চারদিকে এখন চলছে তুমুল চর্চা। মানুষ অবাক হয়ে শুধু একটা কথাই বলছে, এত পরিমাণ নগদ টাকা ঘরে আনার কারণই বা কী? আর এই টাকার কোথায় থেকেই বা এলো?

হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ (Babri Masjid) তৈরির জন্য যে টাকাগুলি অনুদানে পাওয়া গেছে সেই টাকারই গণনা চলছে। শনিবার, ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় স্থাপিত স্থাপিত গিয়েছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। শিলান্য়াস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেইদিনই তিনি বলেছিলেন, 'চলতি মাসের ২২ তারিখ, বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দল ঘোষণা করব। বাবরি মসজিদ হবেই। সেটা কেউ আটকাতেই পারবে না। এটা মুসলিমদের সম্মানের লড়াই। তবে, শুধু মসজিদই নয়, হাসপাতাল, স্কুল, পার্ক, হোটেল সব হবে। মোট ৩০০ কোটি টাকার বাজেট।'

তবে, ৩০০ কোটি টাকার বাজেটের ঘোষণা করলেও সেই টাকা নিয়ে কোনওরকম চিন্তাই করছেন না তিনি। কারণ শোনা যাচ্ছে যে, নাম প্রকাশে আনতে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি বাবরি মসজিদ নির্মাণের জন্য পুরো ৮০ কোটি টাকা অনুদান দিতে চলেছেন। শুধু তিনিই নন, আরও অনেক মানুষও নানাভাবে টাকা দিয়ে সাহায্য করছেন।

হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির কাজ শুরুর আগেই তা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনুদানের ঢল দেখলেই বোঝা যায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ নগদ দান এসেছে, পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়াই সেই দানের সমস্ত টাকা গণনার দায়িত্ব নেয়। টাকার চাপ সামলাতে মেশিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে।

দেখুন সেই ভিডিও...

জানা গিয়েছে যে, ভর্তি টাকার ১১টি ট্রাঙ্ক এনে রাখা হয়। আর সেই টাকা ৩০ জন মিলে গণনা শুরু করেন। হুমায়ুন জানিয়েছেন যে, শুধু কিউআর কোড স্ক্যান করেই '৯৩ লক্ষ টাকা' জমা পড়েছে। রাত ১২টার পরও সেই টাকা গোনা চলেছে। ইতিমধ্যেই দানের অঙ্ক লাখ পেরিয়ে কোটির সীমা ছাড়িয়েছে। তবে মোট কত টাকা জমা পড়েছে, তা এখনও পরিষ্কার নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+