ছিঃ! ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ১৪'র কিশোরের, কী ঘটেছিল সেদিন? শোরগোল বাংলায়
অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বাংলার কোনও না কোনও জেলায় প্রতিদিন ঘটছে ধর্ষণের মত নারকীয় ঘটনা। দুর্গাপুর কান্ডের রেস কাটতে না কাটতেই ফের কোলাঘাটে ধর্ষিত হতে হলো পাঁচ বছরের শিশুকন্যাকে। যুক্ত মাত্র ১৪ বছরের কিশোর।

পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার, অর্থাৎ ২২ অক্টোবর। এই দিন সকাল ১০টা নাগাদ প্রতিবেশী ওই কিশোরের বাড়িতে গিয়েছিল শিশুকন্যাটি। অভিযোগ, সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়। এরপর ওই কিশোর হুমকি দিয়ে নির্যাতিতাকে বলে 'কাউকে জানালে গলা টিপে মেরে ফেলবে'।
শিশু কন্যাটির মা জানান, সকালে টিউশন পড়তে গেছিল তার মেয়ে। সেখান থেকে ফিরেই ওই প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই ঘটে এই নারকীয় ঘটনা। রাত্রিবেলা যখন বাচ্চাটি ওর মাকে জানায় তার ব্যথা হচ্ছে। তখন শিশুকন্যাটি সমস্ত কথা খুলে বলে। তারপরেই সকালে ওই প্রতিবেশীর বাড়িতে কিশোরকে জিজ্ঞাসা করতে সে সব স্বীকার করে। নির্যাতিতার পরিবার অভিযুক্তের বাড়িতে গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে।
কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকে জুভেনাইল আইনের আওতায় এনেছে এবং শুক্রবার জুভেনাইল আদালতে পেশ করা হবে। পুলিশ এও জানিয়েছেন শিশু কন্যার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশনও হবে।
শিশুকন্যার মা জানিয়েছেন, "এই ঘৃণ্য অপরাধ করা অপরাধীর যেন কঠিন শাস্তি হয় ।" তবে অভিযুক্তের মা জানান, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। ঘটনাটি শোনার পর থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি।












Click it and Unblock the Notifications