WB Police Reshuffle 2023: ৩১ আইপিএস বদলি, তালিকায় অমরনাথ সহ একাধিক আধিকারিক
West Bengal Police Reshuffle 2023: প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার সকালে স্পেন উড়ে গিয়েছেন তিনি। আর সেই সফরের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করে গেলেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, রদবদল করা হয়েছে রাজ্য পুলিশেও। একসঙ্গে ৩১ জন আইপিএসকে বদলি করা হয়েছে।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এতবড় রদবদল খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশেও রদবদল করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বেশ কয়েকটি রদবদল করা হয়েছে। যেমন বারুইপুরের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের ব্যাটেলিয়ন টু-তে ডিসি করে পাঠানো হয়েছে পুষ্পাকে। এই পদ অপেক্ষাকৃত অনেকটাই গুরুত্বপূর্ণ। বারুইপুরের এসপি করা হল পলাশ চন্দ্র ঢালিকে। যিনি ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন।
পঞ্চায়েত নির্বাচনের সময় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আর এরপরেই যদিও কলকাতা পুলিশের আওতায় ভাঙড়কে আনা হয়েছে। তবে এই ঘটনার পরেই বারুইপুরের এসপি হিসাবে পুষ্পাকে সরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনার পদ থেকে সরলেন অখিলেশ কুমার চতুর্বেদী। যদিও জলপাইগুড়ি রেঞ্জ করা হয়েছে তাঁকে।
ডিআইজি মুর্শিদাবাদ করা হল মুকেশকে। যিনি ডিআইডি বাঁকুড়া পদে ছিলেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হল সি সুধাকরকে। যিনি জলপাইগুড়ির ডিআইজি ছিলেন। সম্প্রতি ধর্ষণ সহ একাধিক ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এই অবস্থায় উত্তরবঙ্গের শীর্ষ পদে রদবদল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকেও বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিকবার একাধিক ইস্যুতে সোচ্চার হয়ে ছিলেন শুভেন্দু অধিকারী।
জানা যাচ্ছে, কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার পদে বদলি করা হয়েছে অমরনাথকে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। যিনি হুগলি জেলা (গ্রামীণ)-এর অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমানে।
সেই জায়গায় হুগলি গ্রামীণ পুলিশ সুপার হয়ে আসছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাসিস সেন।চন্দননগর পুলিশের ডিসি চন্দননগর ছিলেন বিদিত রাজ বুন্দেশ তাকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে।ডিসি চন্দননগর হিসাবে যোগ দেবেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার ঈশানী পাল।
কিন্তু ভোটের আগে কেন এমন রদবদল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নবান্নের দাবি, এই নিয়ে বিতর্কের কিছু নেই। সবটাই রুটিন বদলি। অন্যদিকে একাধিক জেলাশাসকের বদলি করা হয়েছে। আর সেই তালিকায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক থেকে শুরু করে একাধিক জেলার জেলাশাসকও রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের প্রতিবেদনটি-












Click it and Unblock the Notifications