বিধানসভা ভোট : বিরোধীদের অভিযোগ শুনে সব জেলার জন্য পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
কলকাতা, ১৭ মার্চ : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা প্রথম থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে এসেছেন। আর সেজন্যই সম্ভবত বিধানসভা ভোট চলাকালীন কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। [মার্চের শেষেই রাজ্যে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী মোদী]
এবারের ভোটে একেরপর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোট সাড়ে ৬ দফায় ভোট তো রয়েইছে। পাশাপাশি যে সংখ্যাই কেন্দ্রীয় বাহিনী ভোটের একমাস আগে থেকে এরাজ্যে চলে এসেছে তা নজিরবিহীন। [ভাঙড়ে রেজ্জাক মোল্লার ভোট সামলাবেন আরাবুল]

এর পাশাপাশি প্রতিটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছেন জেলার সরকারি আধিকারিকেরা। এই নজিরবিহীন সিদ্ধান্তের সঙ্গে যোগ হয়েছে আরও এক সিদ্ধান্ত।
জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির নির্দেশে প্রতিটি জেলার জন্য এবার একজন করে পুলিশ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। সব জেলার জন্য একজন করে ও কলকাতার জন্য মোট ২ জন ধরে মোট ২১ জন পর্যবেক্ষক থাকছেন।
প্রসঙ্গত, ২০১১ বিধানসভা ভোটে মোট ৪জন পুলিশ পর্যবেক্ষক এসেছিলেন। সেটাকেই বাড়িয়ে ২১ করা হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন থেকে ভোটের দিন পর্যন্ত পুলিশ পর্যবেক্ষকেরা বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখবেন। প্রয়োজনে পুলিশের কাজে হস্তক্ষেপও করবেন এই পর্যবেক্ষকেরা।












Click it and Unblock the Notifications