শিয়ালদহের ডেন্টাল হাসপাতালে করোনা আক্রান্ত ১৩ জন ডাক্তার! পুরসভায় সংক্রমিত মেয়র পারিষদও

নতুন করে করোনা আতঙ্ক বাংলায়। বছর শেষে কলকাতায় চোখ রাঙাচ্ছে ওমিক্রনও। এই অবস্থায় থার্ড ওয়েভের আতঙ্ক তৈরি হয়েছে ভয়ঙ্কর ভাবে। স্বাস্থ্যভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলায় আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ।

নতুন করে করোনা আতঙ্ক বাংলায়। বছর শেষে কলকাতায় চোখ রাঙাচ্ছে ওমিক্রনও। এই অবস্থায় থার্ড ওয়েভের আতঙ্ক তৈরি হয়েছে ভয়ঙ্কর ভাবে। স্বাস্থ্যভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলায় আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ।

একসঙ্গে করোনা আক্রান্ত ১৩ জন ডাক্তার

স্বাস্থ্য ভবনের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে প্রত্যেকদিন গড়ে নাকি ৩০ থেকে ৩৫ হাজার করে মানুষ বাংলাতে আক্রান্ত হবেন। আর সেটাই এখন চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের।

তবে এই আতঙ্কের মধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। তবে আতঙ্ক বাড়িয়েছে শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজ। সেই কলেজে করোনা আক্রান্ত অধ্যক্ষ। আর তাঁর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন চিকিৎসক।

এমনকি এই ১৩ জন চিকিৎসকের কাছাকাছি আসায় আরও বেশ কয়েকজনের মধ্যে সংক্রমণের আশঙ্কা। ইতিমধ্যে আশঙ্কা যাদের মধ্যে তৈরি হয়েছে তাঁদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। নজর রাখা হচ্ছে তাঁদের স্বাস্থ্যের উপরেও।

একসঙ্গে এতগুলি ডাক্তার করোনাতে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসার পরেই হাসপাতালে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। এমনকি রোগীদের মধ্যেই আতঙ্ক। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল একসঙ্গে ১৩ জন ডাক্তার সংক্রমিত হওয়াতে কার্যত ভেঙে পড়েছে আর আহমেদ ডেন্টাল কলেজের স্বাস্থ্য পরিষেবা। ঠিক ভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাচ্ছে না রোগিদের। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরেই গোটা হাসপাতাল চত্বর স্যানেটাইজ করা হয়েছে।

অন্যদিকে বুধবারই কলকাতা পুরসভায় করোনা সংক্রমণের খবর সামনে আসে। বোরো চেয়ারম্যান সহ বিধায়কের করোনা আক্রান্ত খবর সামনে আসে। যা ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। অতিমারির ছোবলে আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের ঘরের আরও এক কর্মীও। এই অবস্থায় বুধবারই করোনার আতুড়ঘর হিসাবে কলকাতা পুরসভাকে দায়ি করেছেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা পুরসভাতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। রীতি ভেঙে পুরসভার বারান্দাতেই কলকাতার মেয়র পদে শপথ নেন ফিরহাদ হাকিম। প্রায় ৫০০ জন আমন্ত্রণের তালিকাতে ছিল। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররাও উপস্থিত ছিলেন। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই চলে এই অনুষ্ঠান।

এরপরেই ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু করোনা আক্রান্ত হন। আক্রান্ত হন বিধায়ক তাপস রায়। পুরসভার আরও কয়েকজন কাউন্সিলারের জ্বর আসে বলেও জানা যায়। আর এরপরেই মেয়র পারিষদের আক্রান্ত খবর সামনে এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+