ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডেই থামল ভারতীয়দের দৌড়
ফরাসি ওপেনে সমাপ্ত হল ভারতীয়দের দৌড়। পুরুষদের ডাবলস বিভাগ থেকে বিদায় নিলেন ভারতের য়ুকি ভামরি সাকেত মাইনেনি জুটি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তাঁরা হারলেন রজার ভাসেলিন এবং স্যান্টিয়াগো গঞ্জালেসের কাছে। ৪-৬, ৭-৫ ফলে হারলেন ভারতীয় জুটি। এর ফলে এবারের মতো লাল সুড়কির কোর্টে ভারতীয়দের অভিযান শেষ হয়ে গেল।
ভারতীয়দের বিপক্ষে প্রতিপক্ষ হিসাবে যথেষ্টই শক্তিশালী ছিল রজার ভাসেলিন এবং স্যান্টিয়াগো গঞ্জালেসের জুটি। এই জুটি অতীতে পুরুষদের ডাবলসে ফরাসি ওপেনের খেতাব জিতেছে। তার উপর মেক্সিকান টেনিস তারকা গঞ্জালেস এটিপি ক্রম তালিকায় ২০ নম্বরে রয়েছে। ফলে ভারতীয় জুটির জন্য লড়াই অত্যন্ত শক্তিশালী ছিল।


এদিকে, ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের টেনিস খেলোয়াড় আলেকজান্ডার ডাভিডোভিচ ফোকিনাকে হারালেন সার্বিয়ান টেনিস তারকা। স্রেফ অভিজ্ঞতার জেরে ম্যাচটি বের করে নিয়েছেন জোকোভিচ। ম্যাচ জয়ের থেকেই ব্যঙ্গ শুনতে হয় জোকোভিচকে।













Click it and Unblock the Notifications