Wimbledon 2023: উইম্বলডনের আসরে রাজকীয় অভ্যর্থনা ফেডেরারকে, আলকারাজ পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে
Wimbledon 2023: উইম্বলডনের আসরে রাজকীয় অভ্যর্থনা পেলেন রজার ফেডেরার। ৮ বারের চ্যাম্পিয়নকে দেখেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানালেন সেন্টার কোর্টে উপস্থিত দর্শকরা।
উইম্বলডন খেতাব ফেডেরার জিতেছেন ৮ বার, যা রেকর্ড। তাঁর সঙ্গে এদিন রয়্যাল বক্সে বসে খেলা দেখলেন তাঁর স্ত্রী মিরকা। ছিলেন প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন।

গত সেপ্টেম্বরে লেভার কাপ খেলে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন রজার ফেডেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে জার্মানির হলে গ্রাসকোর্ট ইভেন্টে সম্মানিত করা হয়েছিল। এবার তেমনটাই হলো উইম্বলডনে। যেখানে ২০০৩ সালে প্রথমবার খেতাব জিতেছিলেব ফেডেরার। সর্বশেষ খেতাব এখানে জেতেন ২০১৭ সালে।

ফেডেরার এদিন যখন পৌঁছন তখনও এলেনা রাইবাকিনার ম্যাচটি শুরু হয়নি। স্কোরবোর্ডে ফেডেরারকে সম্মান জানাতে একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হয়। উইম্বলডনে ফেডেরারের নানা স্মরণীয় মুহূর্ত রেখে ভিডিওটি বানানো হয়েছিল। ২০২১ সালে শেষবার ফেডেরার উইম্বলডনে খেলেন। সেবার বিদায় নেন কোয়ার্টার ফাইনাল থেকে।
A legend returns.
— Wimbledon (@Wimbledon) July 4, 2023
The Centre Court crowd rises for eight-time #Wimbledon champion @RogerFederer pic.twitter.com/0edGz3ncmZ
Appreciating the Centre Court action 📸#Wimbledon pic.twitter.com/BYAzCEyZqH
— Wimbledon (@Wimbledon) July 4, 2023
মহিলাদের সিঙ্গলসে তৃতীয় বাছাই এলেনা রাইবাকিনা এদিন প্রথম সেটে হেরে যাওয়ার পর শেষ অবধি জয় ছিনিয়ে নিয়েছেন শেলবি রজার্সের বিরুদ্ধে। ১ ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে রাইবাকিনা জিতেছেন ৪-৬, ৬-১, ৬-২ সেটে। রাইবাকিনা এবার উইম্বলডন খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন।
Rybakina roars back!
— Wimbledon (@Wimbledon) July 4, 2023
Defending champion Elena Rybakina came from a set down to beat Shelby Rogers 4-6, 6-1, 6-2#Wimbledon pic.twitter.com/oo5L2WdWNQ
ষষ্ঠ বাছাই ওন্স জাবের ৬-৩, ৬-৩ সেটে পরাস্ত করেছেন মাগদালেনা ফ্রেচকে। সময় নেন ১ ঘণ্টা ১৬ মিনিট।

পুরুষদের সিঙ্গলসে শীর্ষবাছাই কার্লোস আলকারাজ সহজ জয় ছিনিয়ে পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। তিবি ফ্রান্সের অবাছাই জেরেমি চার্ডিকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-০, ৬-২, ৭-৫। এই ম্যাচটি চলে ১ ঘণ্টা ৫৩ মিনিট। এদিন বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে উইম্বলডনের খেলা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications