Wimbledon 2024: রবিবার উইম্বলডনের মেগা ফাইনাল, লড়াইয়ের আগে আলকরাজকে প্রশংসায় ভরালেন জকোভিচ
রবিবার উইম্বলডনের পুরুষদের ফাইনাল। খেতাব জয়ের লড়াইয়ে সেন্টা্র কোর্টে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ এবং নোভাক জকোভিচ। ২০২৩ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালেও। গতবার আলকারাজের কাছেই খেতাব হাতছাড়া হয়েছিল জকোভিচের। এবার তাঁর কাছে বদলার সুযোগ, সেই সঙ্গে ঘাসের কোর্টে ফের একবার ইতিহাস সৃষ্টির হাতছানি। লড়াই সহজ হবে না জকোভিচের।
সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জকোভিচের। তিনি সূচি প্রকাশের অপেক্ষা করছিলেন। অনুশীলন করে বিশ্বাস জন্মায় শুধু খেলা নয়, প্রতিযোগিতায় অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। শেষ পর্যন্ত ফাইনালে উঠেছেন, খেতাব থেকে এক কদম দূরে তিনি। তবে ফাইনালে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে জোকার।

ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে নোভাক জকোভিচ কার্লোস আলকারাজের প্রশংসা করেছেন এবং স্প্যানিশ তরুণকে তার কেরিয়ারে আরও গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরামর্শ দিয়েছেন। সার্বিয়ান তারকা আশা করছে যে আলকারাজ অনন্ত রবিবারের মেগা ফাইনাল ম্যাচটা জিততে পারবেন না।
জকোভিচ বলেন, "একজন তরুণ খেলোয়াড় হিসেবে ও একজন আদর্শ ৷ একেবারে শৃঙ্খলায় মোড়া জীবনযাপন করে ৷ কোর্টের বাইরেও শৃঙ্খলাবদ্ধভাবেই থাকে ৷ ওর জীবনে পরিবারের গুরুত্ব অনেক ৷ এই খেলায় মাত্র ২১ বছর বয়সে মহান খেলোয়াড় হওয়ার দাবিদার আলকারাজ ৷ ভবিষ্যতে ওর আরও অনেক সাফল্য আমি দেখতে পাচ্ছি, এতে কোনও সন্দেহ নেই৷ আগামী দিনে আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবে৷ কিন্তু, আশা করছি আগামী দুই দিনের মধ্যে কোনও খেতাব জিততে পারবেন না৷"
জোকোভিচ আরও বলেন, "তিনি ইতিমধ্যেই আমাকে এখানে রোমাঞ্চকর পাঁচ সেটের পরাজিত করেছেন। আমি এর থেকে কম কিছু আশা করি না (রবিবার)। সে একজন খেলোয়াড় হিসেবে সম্পূর্ণ। তাকে হারাতে আমার সেরা ক্ষমতা লাগবে।"
সেমিফাইনালের লড়াইয়ে ইতালির ২২ বছরের তরুণ লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে জকোভিচের জয় এসেছে মসৃণভাবে। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে জায়গা করা মুসেত্তিকে দ্বিতীয় সেমিফাইনালে তিনি ৬-৪, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে হারিয়ে দেন। দ্বিতীয় সেট বাদ দিলে ম্যাচে কোনও সময়ই জোকারকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারেননি মুসেত্তি।
অন্য দিকে সেমিফাইনালের লড়াইয়ে ২ ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে মেদভেদেভের বিরুদ্ধে ৬-৭, ৬-৩, ৬-৪, ৬-৪ ফলাফলে জেতেন স্প্যানিশ তরুণ তুর্কি। তার সামনে টানা দ্বিতীয়বার উইম্ব লডন জয়ের সুযোগ।ফের উইম্বডনের ফাইনাালে তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে? উত্তরের অপেক্ষা টেনিস বিশ্ব।












Click it and Unblock the Notifications