Wimbledon 2024: ঘাসের কোর্টে রুদ্ধশ্বাস লড়াই, উইম্বলডনের নতুন রানি হলেন চেক প্রজাতন্ত্রের ক্রেচিকোভা
উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনির প্রতিপক্ষ ছিলেন বারবোরা ক্রেচিকোভা।দু'জনের কেউই এর আগে জেতেননি উইম্বলডন। ফলে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে অল ইংল্যান্ড ক্লাব, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। অবশেষে শনিবার উইম্বলডন পেল তাঁর নতুন রাণীকে।জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন বার্বোরা ক্রেচিকোভা।
ফাইনয়লা বলে কথা, উইম্বলডনের সেন্টার কোর্ট সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। শেষ পর্যন্ত চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা বছরের চ্যাম্পিয়ন হলেন ইটালির জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে। ম্যাচের ফল ৬-২, ২-৬, ৬-৪। ঘাসের কোর্টের ফাইনালের লড়াইয়ে সপ্তম বাছাই পাওলিনি ক্রম তালিকায় অনেকটা পিছিয়ে থাকা ক্রেচিকোভা মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত বার্বোরা ক্রেচিকোভার হাতেই উঠল চ্যাম্পিয়নের শিরোপা।

প্রথম সেটে ইতালীয় প্রতিপক্ষকে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। । ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে হাল ছাড়েননি পাওলিনি। ৬-২ ফলে জিতে ম্যাচে সমতা ফেরালেন। তৃতীয় সেট হয়ে উঠল একেবারেই রুদ্ধশ্বাস। পেন্ডুলামের মততই দুলল সেটের ভাগ্য।
সপ্তম গেমে পাওলিনির সার্ভিসস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে চেক প্রজাতন্ত্রের তরুণী। পাওলিনি গেমে জিতে ৫-৪ করলেও লাভ হয়নি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট জিতে ম্যাচ ও ট্রফি জিতে নেনন ক্রেচিকোভা।তিন বছরের ব্যবধানে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন চেকিয়ার ক্রেচিকোভা। ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন ২৮ বছরের খেলোয়াড়। এ বার জিতলেন উইম্বলডন।
খেতাব জয়ের পর ক্রেচিকোভা বললেন, "কোনও কথা বলার অবস্থাতেই নেই। অবিশ্বাস্য লাগছে। আমার টেনিসজীবনের সেরা দিন। আমার জীবনের সেরা দিন।’
চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে বছর শুরু ইতালিয়ান মহিলা টেনিস খেলোয়াড় পাওলিনি । ফ্রেঞ্চ ওপেনে হন রানার্সআপ। ২৮ বছর বয়সি পাওলিনি এবারের আগে তিনবার উইম্বলডনের মূল পর্বে উঠে তিনবারই বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। তিনবারের চেষ্টায় উইম্বলডনে একটি ম্যাচও না জেতা সেই পাওলিনি এবার ছয়টি ম্যাচ জিতে ফাইনালে উঠেলেও খেতাব জিততে ব্যর্থ হলেন।
এর আগে ইতালির কোনও মহিলা টেনিস তারকা উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিতে পারেননি। পাওলিনির কাছে সুযোগ ছিল গ্র্যান্ডস্লাম জেতার। তবে হতাশই হতে হল তাঁকে। তবে সবার নজর ছিল ইটালির পাওলিনির উপর। গোটা টুর্নামেন্ট ধরেই দারুণ খেলেছেন তিনি। কিন্তু প্রায়সমস্ক ক্রেচিকোভার কাছে শেষ হল তাঁর রূপকথার দৌড়।












Click it and Unblock the Notifications