Wimbledon 2024: উইম্বলডন থেকে ছিটকে গেলেন শীর্ষবাছাই সিনার! সেমিতে মেদভেদেভ, হোঁচট খেয়েও জয় আলকারাজের

Wimbledon 2024: উইম্বলডনে ইন্দ্রপতন অব্যাহত। মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ১ নম্বর ইগা শিয়নটেকের পর এবার বিদায় নিলেন পুরুষদের মধ্যে বিশ্বের ১ নম্বর জানিক সিনার।

কোয়ার্টার ফাইনালের ম্য়ারাথন দ্বৈরথে সিনার হার মানলেন দানিল মেদভেদেভের কাছে। অন্যদিকে, হোঁচট খেয়েও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন কার্লোস আলকারাজ।

Wimbledon 2024

চার ঘণ্টা ধরে চলল সিনার বনাম মেদভেদেভের দ্বৈরথ। সিনার এবারের উইম্বলডনে নেমেছিলেন শীর্ষবাছাই হিসেবেই। মেদভেদেভ পঞ্চম বাছাই। প্রথম সেটে পিছিয়ে পড়েও তিনি ছিনিয়ে নিলেন দুরন্ত জয়। খেলার ফল ৬-৭, ৬-৪, ৭-৬, ৬-২, ৬-৩।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল-সহ ইতালীয় সিনারের কাছে পাঁচটি ম্যাচে হারের ধারা কাটিয়ে মেদভেদেভ ঘুরে দাঁড়ালেন উইম্বলডন কোয়ার্টার ফাইনালে। সেন্টার কোর্টে এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় জয় ছিনিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। এই নিয়ে উইম্বলডনের সেমিফাইনালে তিনি উঠলেন টানা দ্বিতীয়বার।

দ্বিতীয় রাউন্ডে আলেকজান্ডার মুলারের পর আজ সিনারকে সেন্টার কোর্টে হারিয়ে মেদভেদেভ বলেন, জানিককে হারানো সহজ ছিল না। কখনও মনে হচ্ছিল সিনারের সমস্যা হচ্ছিল। তবে তিনি ঘুরে দাঁড়াতে পারেন বলে সতর্কও ছিলাম। শেষ ভালো যার সব ভালো। এই ম্যাচ জিতে ভালোই লাগছে।

উইম্বলডনের অপর কোয়ার্টার ফাইনালে প্রথম সেট হেরে যাওয়ার পরও সেমিফাইনালে পৌঁছে গেলেন কার্লোস আলকারাজ। তৃতীয় বাছাই আলকারাজের প্রতিপক্ষ ছিলেন দ্বাদশ বাছাই টমি পল। এই দ্বৈরথটি চলল ৩ ঘণ্টা ১১ মিনিট। প্রথম সেট টমি পল জিতেছিলেন ৭-৫-এ। যদিও পরের তিনটি সেট আলকারাজ জিতে নেন ৬-৪, ৬-২, ৬-২ ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+