Wimbledon 2024: নাদালের কীর্তি ছুঁলেন স্প্যানিয়ার্ড আলকারাজ! প্রশংসা পেলেন জকোভিচের, ভাঙলেন বর্গের রেকর্ড
Wimbledon 2024: রাফায়েল নাদালের পর আরও এক স্প্যানিয়ার্ড টেনিস দুনিয়া শাসন করতে চলেছেন। যে মেজাজে ২১ বছরের কার্লোস আলকারাজ উইম্বলডন সিঙ্গলস খেতাব ধরে রাখলেন তাতে তা বলাই যায়।
২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী নোভাক জকোভিচকে ম্লান দেখাল আলকারাজের দাপটের সামনে। ২ ঘণ্টা ২৭ মিনিটে তিনি জয় পেলেন ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) সেটে।

পরপর দু-বার উইম্বলডন ফাইনালে আলকারাজের কাছে হার মানলেন জকোভিচ। গতবার পাঁচ সেটের ফাইনাল চলেছিল প্রায় পাঁচ ঘণ্টা ধরে। আজ ততটা সময় লাগল না। তিন সেটের লড়াইয়েই হয়ে গেল ফয়সালা। জোকারের অপেক্ষা বাড়ল ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের।
উইম্বলডনে আটবার পুরুষদের সিঙ্গলস খেতাব জেতার রেকর্ড রয়েছে রজার ফেডেরারের। পরপর দুই বছর ধরে সেই কীর্তি স্পর্শ করতে পারলেন না জকোভিচ। আলকারাজের কাছে ফের হেরে জকোভিচ মেনে নিলেন, আজ আলকারাজেরই দিন ছিল। যোগ্য হিসেবেই তিনি খেতাব জিতেছেন।
স্পেনের রাফায়েল নাদাল ২০১০ সালে ফরাসি ওপেন জেতার পর উইম্বলডনও জিতেছিলেন। তারপরই আলকারাজই প্রথম স্প্যানিয়ার্ড যিনি এই নজির স্পর্শ করলেন। নাদাল ২০১০ সালে ফরাসি ওপেন জিতেছিলেন রবিন সডারলিংকে হারিয়ে। উইম্বলডন জেতেন ফাইনালে টমাস বার্দিচকে হারিয়ে।
চলতি বছর আলকারাজ ফরাসি ওপেনের ফাইনালে হারিয়েছিলেন আলেকজান্ডার জেরেভকে। আজ তিনি সাফল্যের সঙ্গে উইম্বলডন সিঙ্গলস খেতাব দখলে রাখলেন। কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। যার মধ্যে দু-বারই উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে তিনিই সেন্টার কোর্টের রাজা।
একই ক্যালেন্ডার ইয়ারে ওপেন এরায় সর্বকনিষ্ঠ হিসেবে আলকারাজ ফরাসি ওপেন ও উইম্বলডন জেতার নজির গড়লেন। আজ খেতাব জয়ের দিনে তাঁর বয়স ২১ বছর ৭০ দিন। ১৯৭৮ সালে বিয়ন বর্গ এই কীর্তি গড়েছিলেন ২২ বছর ৩২ দিনের মাথায়। ফলে বর্গের নজির ভেঙে দিলেন আলকারাজ। নাদাল এই তালিকার তৃতীয় স্থানে (২০০৮ সালে ২২ বছর ৩৩ দিন)।
আজকের খেলায় প্রথম দুটি সেটে জকোভিচকে দাঁড়াতেই দেননি আলকারাজ। প্রথম দুটি সেটে চারটি সার্ভ ব্রেক করেন। তৃতীয় সেটে জকোভিচ মরিয়া লড়াই চালিয়ে ব্রেক পয়েন্ট আদায় করলেও তারপরই দারুণভাবে প্রত্যাবর্তন আলকারাজের। জকোভিচ শেষ সেটে ৩ বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ঠেকালেও পরাজয় এড়াতে পারেননি।
২০২২ সালে প্রথমবার আলকারাজ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেন ইউএস ওপেনে। গত বছর জেতেন উইম্বলডন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার অবধি পৌঁছন। এরপর ফরাসি ওপেন খেতাব জয়ের পর উইম্বলডন খেতাব দখলে রাখলেন নাদালের দেশের আলকারাজ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications