Wimbledon 2023: স্ত্রী টেনিস সাধনায় মগ্ন, স্বামী ব্যস্ত পোষ্য পালনে, মার্কেতা-স্তেপানের বর্ণময় প্রেমের কাহিনি
কয়েকদিন আগেও টেনিস বিশ্বে মার্কেতা ভন্দ্রৌসোভার নামটা অনেকের কাছেই অপরিচিত ছিল। কিন্তু শনিবারের পর তিনিই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বের ৪২ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকাই অবাছাই হিসাবে জিতে নিয়েছেন উইম্বলডন খেতাব। ফাইনালে নেমেছিলেন ষষ্ঠ বাছাই ওন্স জাবেউরের বিরুদ্ধে, কিন্তু মার্কেতা অবাছাই থেকে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য।
কথায় আছে প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পিছনে থাকে নারীর অবদান। মার্কেতার ক্ষেত্রে উলট পুরান। স্ত্রী ব্যস্ত থাকেন টেনিস নিয়েই সংসার সামলান তাঁর স্বামী স্তেপান সিমেক। এমনকি বাড়ির পোষ্যকেও সামলাতে হয় মার্কেতার স্বামীকেই। যার ফলে সেমিফাইনাল পর্যন্ত স্ত্রী-র ম্যাচও দেখতে পারেননি স্তেপান। মার্কেতা ফাইনালে উঠতে দ্রুত লন্ডনে আসেন। শেষ পর্যন্ত স্ত্রীর ইতিহাস সৃষ্টির সাক্ষী থাকেন।

সেমিফাইনাল পর্যন্ত মার্কেতার ম্যাচ দেখাই হয়নি স্তেপানের। তবে স্ত্রী ফাইনালে ওঠার পর তিনি বিলেত সফরে বেরিয়ে পড়েন। ভন্দ্রুসোভা নিজেই সেই তথ্য জানিয়েছেন। ফাইনালে উঠার পর চেক তারকা বলেছিলেন, 'ও আমার বোনের সঙ্গে আসছে। বেড়াল দেখাশোনার জন্য একজনকে পাওয়া গিয়েছে।'
মার্কেতার স্বামী স্তেপান সিমেক নিজেও টেনিস খেলোয়াড়। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তথ্য অনুসারে স্তেপান ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে জুনিয়র পর্যায়ে একাধিক ম্যাচ খেলেছেন। তবে সিনিয়র পর্যায়ে নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁর সেই আক্ষেপ হয়ত পূরণ করে দিলেন স্ত্রী মার্কেতা।

টেনিস দম্পতির প্রেমের কাহিনীও বেশ বর্ণময়। দীর্ঘ কয়েক বছর চুটিয়ে প্রম করার পর ২০২১ সালে বাগদান হয় তাঁদের। টোকিও অলিম্পিকে রূপো জেতার পরই স্তেপানের সঙ্গে নতুন জীবনের সূচনা করেন। এর এক বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই টেনিস তারকা।
টেনিস তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই বিয়ের পর তাঁরা প্রথম এসেছিলেন টেনিস কোর্টে। সেখানে রোম্যান্টিক মুডে ধরা দেন মার্কেতা-স্তেপান। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি নিয়মিত দেখা যায়। টেনিস খেলার পাঁকেই স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে বেরিয়ে পড়েন মার্কেতা।

মার্কেতা ওন্স জাবেউর দুজনের সামনেই ছিল ইতিহাস তৈরির হাতছানি। জ়াবেরের সামনে হাতছানি ছিল আরব ও আফ্রিকার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আর ভন্দ্রুসোভার সামনে ছিল টেনিসের ওপেন যুগে প্রথম মহিলা অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের। শেষ পর্যন্ত বাজিমাত করলেন অবাছাই মার্কেতাই।
কোর্টে ম্যাচ চলাকালীন ভন্দ্রুসোভার আর একটা ব্যাপার নজর কেড়ে নিয়েছে সকলের। তাঁর শরীরে ট্যাটুর সমাহার। কোনও ট্যাটুতে প্রজাপতি। কোনওটায় পাখি।












Click it and Unblock the Notifications