Wimbledon 2023: ‘শিকারি ক্লাবে’ হাতেখড়ি, নাদালের গুরুকুলে টেনিসের পাঠ নিয়েছেন আলকারাজ
রজার ফেডেরার অবসর নিয়েছেন। রাফায়েল নাদাল চোটে জর্জরিত। ফলে বিগত কয়েক বছরে পুরুষদের টেনিসে মহাতারকা বলতে জকোভিচ একা। সার্বিয়ান তারকার রাজত্বে ভাগ বসালেন কার্লোস আলকারাজ। প্রায় দুই দশক ধরে তিন তারকার রুদ্ধশ্বাস লড়াই দেখে অভ্যস্ত হয়ে ওঠা টেনিসপ্রেমীদের জকোভিচের একাধিপত্য মেনে নেওয়া কঠিন ছিল। অবশেষে রবিবাসরীয় উইম্বলডন দেখল এক নতুন মহাতারকার উদয় টেনিসের আকাশে।
একগুচ্ছ রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই ঘাসের কোর্টে ফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। কিন্তু সার্বিয়ান তারকার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা বাড়ালেন আলকারাজ। বুঝিয়ে দিলেন দীর্ঘদিন একক রাজত্ব কেউ চালাতে পারে না। স্প্যানিশ টেনিস তারকা নাদালের উত্তরসূরি হিসাবেই আর্বিভূত হলেন।

বয়স মাত্র ২০। বছর দেড়েক আগেও টেনিস সার্কিটে সেভাবে কদর পেতেন না, ঝুলিতে ছিল না কোনও গ্র্যান্ড স্ল্যাম। সেখান থেকেই রকেটের গতিতে উত্থান আলকারাজের। গতবছর ইউএস ওপেন জিতে প্রথম নজর কাড়লেন। চলতি বছরে এটিপি ক্রম তালিকায় ১ নম্বরে জায়গা করে নিয়ে কদর বাড়ল। আর ঐতিহ্যের উইম্বলডনে নিজের নাম লিখিয়ে টেনিসে কৌলিন্য আদায় করে নিলেন আলকারাজ।
উইম্বলডনের আগেই এটিপি ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন আলকারাজ। প্রথম বার এক নম্বর হয়েছিলেন ১৯ বছর ৪ মাস বয়সে। ২০০৩ সালের ৫ মে দক্ষিণ-পূর্ব স্পেনে এল পালমারে নামের একটি গ্রামে জন্ম আলকারাজের। পাহাড় ঘেরা যে গ্রামের বাসিন্দারা কয়েক দশক আগেও শিকার করে জীবন যাপন করতেন।

শতবর্ষ পূর্বে স্থানীয় শিকারিরা রিয়াল সোসিয়েদাদ ক্লাব ডে ক্যাম্পো চালু করেন। পরবর্তীকালে এই ক্লাবই হয়ে উঠে টেনিসের প্রশিক্ষণ কেন্দ্র। দায়িত্বে ছিলেন আলকারাজে বাবা কার্লোস আলকারাজ গঞ্জালেস। পিতারহাত ধরেই ক্লাবে চলে যেতেন ছোট্ট আলকারাজ। র্যা কেট হাতে তুলে নিলেন ছোট্ট বয়সেই। টেনিস খেলতে খেলতেই এক দিন চোখে পড়ে যান কোচ কিকো নাভারোর। রত্ন চিনতে ভুল করেনি জহুরির চোখ।
শিকারি ক্লাবের গণ্ডি ছাড়িয়ে আলকারাজ ভর্তি হলেন নাদালের অ্যাকাডেমিতে। সেখানেই পেলেন পেশাদার টেনিসের পাঠ।২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলেন। সেটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। ২০২০ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লিখিয়ে ফেলেন।

২০২২ সালে জিতলেন যুক্তরাষ্ট্র ওপেন, এবার ঝুলিতে উইম্বলডন। শিকারির ক্লাবের টেনিস শিক্ষার্থী বর্তমানে ট্রফি শিকারের নেশায় আচ্ছন্ন। নাদালের গুরুকুল থেকেই উঠে এল তাঁর যোগ্য উত্তরসূরি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications