Wimbledon 2023: উইম্বলডন খেতাব জিতলেন ভন্দ্রৌসোভা, দাপট দেখিয়ে উড়িয়ে দিলেন জাবেউরকে
Wimbledon 2023: উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন মার্কেতা ভন্দ্রৌসোভা। বিশ্বের ৪২ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ফাইনালে নেমেছিলেন ষষ্ঠ বাছাই ওন্স জাবেউরের বিরুদ্ধে।
এর আগে উইম্বলডনে কখনও দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি বছর ২৪-এর ভন্দ্রৌসোভা। প্রথমবার ফাইনালে উঠেই জিতে নিলেন খেতাব। প্রথম সেটে টানা পাঁচটি গেম জেতেন। সেই দাপট অব্যাহত রাখেন দ্বিতীয় সেটেও।

এর আগে উইম্বলডনে কখনও দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি বছর ২৪-এর ভন্দ্রৌসোভা। প্রথমবার ফাইনালে উঠেই জিতে নিলেন খেতাব। প্রথম সেটে টানা পাঁচটি গেম জেতেন। সেই দাপট অব্যাহত রাখেন দ্বিতীয় সেটেও।
ভন্দ্রৌসোভা ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে উইম্বলডন থেকে বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডেই। ২০২১ সালে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। ২০১৯ সালে ফরাসি ওপেনে রানার-আপ হন। এ ছাড়া এবারের উইম্বলডনের আগে অবধি কখনও চতুর্থ রাউন্ডের বাধা অতিক্রম করতে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যামেই।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট ভন্দ্রৌসোভা আজ দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেন ১ ঘণ্টা ২০ মিনিটের মধ্যেই। প্রথম সেটে টানা পাঁচটি গেম জেতার সুবাদে সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় সেটের ফলাফলও ৬-৪। উইম্বলডনের ইতিহাসে প্রথম অবাছাই হিসেবে মহিলা সিঙ্গলস খেতাব জয়ের নজির গড়লেন তিনি।
2022: Watch Wimbledon as a tourist in a cast
— Wimbledon (@Wimbledon) July 15, 2023
2023: Ladies' Singles Wimbledon champion
Marketa Vondrousova's comeback is the stuff of dreams 🙏#Wimbledon pic.twitter.com/xfI8v0HZ1Z
গত বছর অস্ত্রোপচারের কারণে উইম্বলডন দেখতে এসেছিলেন ট্যুরিস্ট হিসেবে। এবার ভন্দ্রৌসোভা চ্যাম্পিয়ন। দ্বিতীয় রাউন্ডে দ্বাদশ বাছাই ভেরোনিকা কুদেরমেতোভা, তৃতীয় রাউন্ডে ২০তম বাছাই ডনা ভেকিচ, চতুর্থ রাউন্ডে ৩২তম বাছাই মারি বুজকোভা, কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে হারিয়েছেন ভন্দ্রৌসোভা।

ভন্দ্রৌসোভার বিরুদ্ধে অবশ্য ফেভারিট হিসেবেই নেমেছিলেন তিউনিসিয়ার ওন্স জাবেউর (Ons Jabeur)। তিনি এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর প্লেয়ার। গত বছর উইম্বলডনে রানার-আপ হয়েছিলেন। এবারও খেতাব অধরাই রইল তাঁর কাছে। ২০২১ সালে উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিলেন জাবেউর। গত ইউএস ওপেনেও রানার-আপ হন।
জাবেউর এই নিয়ে চতুর্থবার উইম্বলডনে অংশ নিলেন। ২০১৭ সালে প্রথম ও ২০১৮ সালে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন। ২০২০ সালেও প্রথম রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিল তাঁর উইম্বলডন অভিযান। ২০২১ সালে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছন। গত বছরের পর এবারও ফাইনালে উঠেও হেরে গেলেন।
When it all begins to sink in...
— Wimbledon (@Wimbledon) July 15, 2023
Marketa Vondrousova shows off her new silverware from the #Wimbledon balcony pic.twitter.com/tAVbuTT2Qq
আগামীকাল পুরুষদের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের মুখোমুখি হবেন বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজ। আগামী বছর উইম্বলডন হবে জুলাইয়ের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications