Wimbledon 2023: উইম্বলডনে অঘটন, আবাছাই শ্বিতোলিনার কাছে হার এক নম্বর ইগার

উইম্বলডনে অঘটন।মহিলাদের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর ইগা সিয়নটেক। তিন সেটের টান টান লড়াইয়ে ইউক্রেনের প্রতিপক্ষের কাছে সিয়নটেক হারলেন ৫-৭, ৭-৬ (৭-৫), ২-৬ গেমে।

অবাছাই শ্বিতোলিনার বিরুদ্ধে প্রথম সেটের শুরুটা ভাল করেছিলেন শীর্ষ বাছাই সিয়নটেক। কিন্তু শেষ পরাজয় স্বীকার করতে হল ইগাকে।

ইগা

মঙ্গলবার ঘাসের কোর্টে ম্যাচের শুরুটা দারুণ করেছিলেন শিয়নটেক। প্রথম গেমেই শ্বিতোলিনার সার্ভিস ভাঙেন। চতুর্থ গেমে ইউক্রেনের প্রতিপক্ষ একনম্বর তারকার সার্ভিস ভেঙে ম্যাচে সমতা ফেরায়। এরপরও আরেকবার পিছিয়ে পড়েছিলেন অবাছাই টেনিস তারকা। কিন্তু শেষপর্যন্ত দুর্দান্ত কামব্যাক। বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে জ্বলে উঠলেন এবং পৌঁছে গেলেন সেমিফাইনালে।

সিয়নটেক এবং শ্বিতোলিনার খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও প্রথমে ১-৪ পিছিয়ে পড়েছিলেন সিয়নটেক। দেখে মনে হচ্ছিল, এ বার বোঝহয় আর হল না। কিন্তু চ্যাম্পিয়ন খেলোয়াড়রা কঠিন সময়ে সেরাটা উজার করে দেন। শিয়নটেকও তাই করলেন। ১-৪ থেকে ৪-৪ করলেন। তার পরে ৫-৬ পিছিয়ে থাকা অবস্থায় পর পর দু'টি পয়েন্ট জিতে সেট নিজের নামে করলেন শিয়নটেক। কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল করতে পারলেন না।

প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম সেট হেরেও ম্যাচে ফিরেছিলেন। কিন্তু মঙ্গলবার তার পুনরাবৃত্তি ঘটল না। ফলে হতাশ হয়েই কোর্ট ছাড়তে হল ইগাকে। চমক দিল ওয়াইল্ডকার্ড এন্ট্রি।

শ্বিতোলিনা

মহিলাদের এক নম্বর তারকা বিদায় নিলেও টিকে আছেন পুরুষদের এক নম্বর নোভাক জকোভিচ। প্রি কোয়ার্টার ফাইনালের জিতলেও শেষে নিজের বিরক্তির কথা জানান ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ।

এক নম্বর তারকা, 'খেলার মাঝে এ রকম বিরতি হলে ছন্দ নষ্ট নয়। এই সমস্যা সমাধানের তো সহজ উপায় আছে। সেন্টার কোর্টে আরও আগে খেলা শুরু করা হোক। তা হলে এই সমস্যা হবে না।' উল্লেখ্য নাইট কার্ফুর জন্য তাঁর খেলার মাঝে ছেদ পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+