Wimbledon 2023: উইম্বলডনে জাস্ট স্টপ অয়েল আন্দোলনের ঢেউ, ধৃত ২! জকোভিচ, ইগা তৃতীয় রাউন্ডে

Wimbledon 2023: অ্যাশেজের পর এবার উইম্বলডনের আসরেও জাস্ট স্টপ অয়েল আন্দোলনের ঢেউ। তেল, গ্যাস নিয়ে সরকারের অবস্থানের বিরোধিতা এই আন্দোলনের অন্যতম দিক।

উইম্বলডনের প্রথম দুই দিন নির্বিঘ্নে কাটলেও তৃতীয় দিন প্রতিবাদ জানাতে গিয়ে খেলায় ব্যাঘাত ঘটালেন আন্দোলনকারীরা। ইংল্যান্ডে একাধিক প্রতিযোগিতায় বিগত কয়েক মাস ধরে চলছে এমন প্রতিবাদ।

উইম্বলডনে বিক্ষোভ

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিলেন জাস্ট স্টপ অয়েল আন্দোলনকারীরা। তাঁদের একজনকে পাঁজাকোলা করে বের করে নিয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। আজ হঠাৎই কোর্ট নম্বর ১৮-তে ঢুকে পড়েন এক বৃদ্ধ দর্শক। তিনি কোর্টজুড়ে সোনালি কাগজ ওড়াতে থাকেন।

তাঁকে নিরাপত্তারক্ষীরা বের করে নিয়ে যান। মোট ২ জন আন্দোলনকারীকে আজ উইম্বলডনের আসর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টিতেও উইম্বলডনের তৃতীয় দিনের খেলায় বিঘ্ন ঘটে।

জাস্ট স্টপ অয়েলের টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, আজ দু-বার উইম্বলডনে বিঘ্ন ঘটিয়েছেন এই সংগঠনের আন্দোলনকারীরা। এদিকে, গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই ইগা সিয়নটেক আজ স্পেনের সারা সোরিবেস তোরমোকে ১ ঘণ্টা ১০ মিনিটেই হারিয়ে দিয়েছেন। খেলার ফল ৬-২, ৬-০।

ইগা সিয়নটেক

একাদশ বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনা জোডি আন্না বুরেজকে ৬-০, ৬-২ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে গিয়েছেন। তবে ইউক্রেনের মার্তা কস্তিউক প্রথম রাউন্ডের ম্যাচে ০-৬, ৭-৫, ৬-২ সেটে হারিয়ে ছিটকে দিয়েছেন মারিয়া সাকারিকে। যা এবারের উইম্বলডনে বড় অঘটন।

নোভাক জকোভিচ

পুরুষদের সিঙ্গলসে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসনকে দ্বিতীয় বাছাই জোকার হারালেন ৬-৩, ৭-৬, ৭-৫ সেটে। খেলা গড়াল ২ ঘণ্টা ২৮ মিনিট। তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ প্রথম রাউন্ডে জয় পেলেন আর্থার ফেরির বিরুদ্ধে। খেলার ফল ৭-৫, ৬-৪, ৬-৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+