Wimbledon 2023: সেমিতে সিনারকে হেলায় হারিয়ে স্বপ্নের দুয়ারে জকোভিচ

স্বপ্নের দুয়ারে নোভাক জকোভিচ। আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে সার্বিয়ান টেনিস তারকা। প্রত্যাশা ছিলই, সেটা পূরণ করেই উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। রবিবার তাঁর সামনে ইতিহাস গড়ার হাতছানি। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম আর জকোভিচের মাঝে ব্যবধান এখন একটা ম্যাচ।রবিবার অষ্টম বার উইম্বলডন হাতে তোলার সুযোগ রয়েছে জোকোভিচের সামনে।

শুক্রবার সেন্টার কোর্টে সেমিফাইনালে অষ্টম বাছাই ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে উঠে গেলেন সার্বিয়ার খেলোয়াড়।ম্যাচের রাশ প্রথম থেকেই ছিল জোকারের হাতে।

জকোভিচ

তৃতীয় সেট ছাড়া প্রথম দুটি সেটে সিনারের খেলা হতাশই করল। জকোভিচের মতো কঠিনতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে গেলে এত ভুল করলেন জেতা যায় না।তারই পূর্ণ সুযোগ নিলেন এবং ১৬৬ মিনিটেই উড়িয়ে দিলেন প্রতিপক্ষকে।

গত মাসেই ফরাসি ওপেনে লাল সুড়কির কোর্টে দাপট দেখিয়েছেন। জিতেছেন কেরিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম। এবার উইম্বলডনের সবুজ গালিচায় যেন শিল্পের নিপুণ ছোঁয়ায় ছবি আঁকছেন জকোভিচ। ফেডেরার অবসর নিয়েছেন, চোটে জর্জরিত নাদাল। এই পরিস্থিতিতে বর্তমান টেনিসে এখন জকোভিচের রাজত্ব। উইম্বলডনের শুরু থেকেই খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হয়নি জোকারকে। ব্যাতিক্রম হল না সেমিফাইনালের ম্যাচেও।

জকোভিচ

প্রথম সেটে ৬-৩ ফলে উড়িয়ে দেন সিনারকে। দ্বিতীয় সেটে সিনার কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ব্যবধানই একটু কমালেন কিন্তু হার এড়াতে পারলেন না ইতালির টেনিস তারকা। ৬-৪ ফলে সেট জিতে নেন জকোভিচ। প্রথম দুটি সেটে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছে যান জোকার।

তৃতীয় সেটে একটু হলেও লড়াই করলেন সিনার। এই সেটে সিনারের কিছু সার্ভের কোনও জবাব ছিল না সার্বিয়ান টেনিস তারকার কাছে। এই সেটে এক সময় ৫-৪ এবং ৪০-৩০ এগিয়েছিলেন সিনার। কিন্তু অভিজ্ঞতাকে সম্বল করেই সেট তথা ম্যাচ বার করে নিলেন জকোভিচ। ৭-৬ গেমে হারিয়ে দিলেন সিনারকে।

জকোভিচ

উইম্বলডনে নিজের নবম ফাইনালে উঠতে একপেশে খেলাই উপহার দেন ২০১৮ থেকে এই প্রতিযোগিতার টানা চারটি শিরোপা জেতা জকোভিচ। করোনা মহামারির কারণে ২০২০ সালে উইম্বলডন হয়নি।
উইম্বলডনে টানা পাঁচ শিরোপা জয়, সব মিলিয়ে এই প্রতিযোগিতায় অষ্টম শিরোপা জিতে ফেডেরারের রেকর্ড স্পর্শ করার হাতছানি তাঁর সামনে। উইম্বলডন জিতলেই ২৪তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললে পারবেন। সর্বকালের সেরাদের তালিকায় নাম তুলে ফেলতে পারবেন সার্বিয়ান টেনিস তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+