Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালে প্রথমবার আলকারাজ, জকোভিচের বিরুদ্ধে বিশ্বের ১ নম্বরের ট্র্যাক রেকর্ড কেমন?

Wimbledon 2023: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস ফাইনাল এবার জমজমাট। সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলবেন বিশ্বের ১ নম্বর তারকা কার্লোস আলকারাজ।

সার্বিয়ান জকোভিচের সামনে রজার ফেডেরারের ৮ বার খেতাব জয়ের নজির স্পর্শের হাতছানি। স্প্যানিয়ার্ড আলকারাজ এই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন।

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালে জকোভিচ বনাম আলকারাজ

২০ বছরের শীর্ষবাছাই আলকারাজের বিরুদ্ধে লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না তৃতীয় বাছাই দানিল মেদভেদেভের পক্ষে। ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে জয়লাভ করে আলকারাজ তাই পৌঁছে গেলেন ফাইনালে। বিশ্বের ১ নম্বরের বিরুদ্ধে বিশ্বের ২ নম্বর তারকার লড়াই দেখা যাবে রবিবাসরীয় ফাইনালে। ফাইনাল খেলার স্বপ্নপূরণ হওয়ায় তৃপ্ত আলকারাজ।

১ ঘণ্টা ৫০ মিনিটে সেমিফাইনাল জেতার পর আলকারাজ বলেন, জকোভিচ যে কিংবদন্তি সেটা সকলেই জানেন। ফলে ফাইনালের লড়াই সহজ হবে না। তবে আমি লড়াই চালাব। জকোভিচকে হারাতে পারব, এই বিশ্বাস নিয়েই নামব। পরিসংখ্যানের কথা জানি। তবে এই মুহূর্তেরই স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকে। ভয়, ক্লান্তি দূরে সরিয়েই সেরাটা দিতে নামব।

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালে জকোভিচ বনাম আলকারাজ

কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন আলকারাজ। গত বছর তিনি জিতেছিলেন ইউএস ওপেন খেতাব। জকোভিচকে গত বছর আলকারাজ হারিয়েছিলেন স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে। ৬-৭, ৭-৫, ৭-৬ সেটে। যদিও চলতি বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে আলকারাজকে হারান জোকার। জেতেন ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে।

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালে জকোভিচ বনাম আলকারাজ

২০২১ সালে ক্যালেন্ডার স্ল্যামের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জোকার। তবে শেষরক্ষা হয়নি। ফের সেই সম্ভাবনা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের পর উইম্বলডন খেতাব দখলে মরিয়া জোকার। এবারের উইম্বলডনে সহজেই তিনি পৌঁছে গিয়েছেন ফাইনালে। জনিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ সেটে হারিয়ে পৌঁছেছেন ফাইনালে।

নিজের ফর্মে জকোভিচ এতটাই আত্মবিশ্বাসী যে তিনি বলেছেন, ৩৬ বছরে ২৬ বছরের অনুভূতি হচ্ছে। অনেক মোটিভেশন পাচ্ছি। টেনিস আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে। প্রতিদানে যতদিন পারি খেলা চালিয়ে যাব। এই মুহূর্তে সেরা টেনিস খেলছেন বলেই উপলব্ধি জকোভিচের।

Wimbledon 2023: উইম্বলডন ফাইনালে জকোভিচ বনাম আলকারাজ

২০১৭ সালে রজার ফেডেরার ৩৫ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছিলেন। জোকার জিতলে পেশাদার টেনিস চালু হওয়ার পর সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জেতার রেকর্ডটি ফেডেরারের কাছ থেকে ছিনিয়ে নেবেন জকোভিচ। এই নিয়ে ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন। উইম্বলডন ফাইনালে উঠলেন নবমবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+