উইম্বলডন সেমিফাইনালে আজ সেরার লড়াই! মুখোমুখি জোকোভিচ-নাদাল

৫২তম বার টেনিস কোর্টে একে অপরের মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের দুই সেরা খেলোয়াড়দের অন্যতম নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।

৫২তম বার টেনিস কোর্টে একে অপরের মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের দুই সেরা খেলোয়াড়দের অন্যতম নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। এদিন উইম্বলডন সেমিফাইনালের লড়াইয়ে নামছেন দুজনে।

উইম্বলডন সেমিফাইনালে আজ সেরার লড়াই! মুখোমুখি জোকোভিচ-নাদাল

নাদাল ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন জিতেছেন। এদিকে জোকোভিচ ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে উইম্বলডন জিতেছেন। সবমিলিয়ে দুজনের মধ্যে এর আগে ৫১ বার খেলা হয়েছে। তার মধ্যে নাদাল ২৬ বার ও জোকোভিচ ২৫ বার জিতেছেন।

২০১২ সালে দুজনের মধ্যে ৫ ঘণ্টা ৫৩ মিনিটের একটি ম্যাচ হয়। সেটি ছিল ৫ সেটের ম্যাচ। শেষ অবধি জোকোভিচ জেতেন। তবে গ্র্যান্ডস্লাম ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ হিসাবে রেকর্ড হয়ে রয়েছে ম্যাচটি।

এরপরেও দুজনের মধ্যে দীর্ঘসময়ের ম্যাচ হয়েছে। ফরাসি ওপেনে ২০১৩ সালে দুজনে ফের পাঁচ সেটের ম্যাচ খেলেন। সেখানে নাদাল জিতলেও সময় লাগে ৪ ঘণ্টা ৩৭ মিনিট। ফলে এদিনের ম্যাচও সমান আকর্ষণীয় হতে চলেছে সন্দেহ নেই।

নাদাল ১৭ বার গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হয়েছেন। আর জোকোভিচ জিতেছেন ১২ টি গ্র্যান্ডস্লাম। এদিন জিতলে নাদাল অনেকটা কাছাকাছি চলে যাবেন রজার ফেডেরারের। ফেডেরার ২০টি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ড ধরে রেখেছেন।

প্রসঙ্গত, এদিন আরও একটি সেমিফাইনাল রয়েছে। সেটি খেলা হবে নাদাল-জোকোভিচের ম্যাচের আগে। এতে লড়াই করবেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ডারসন ও আমেরিকার জন ইসনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+