উইম্বলডনে ইন্দ্রপতন! পাঁচ সেটের লড়াইয়ে ফেডেরারকে হারালেন অ্যান্ডারসন
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেমে ছিটকে গেলেন আটবারের বিজয়ী রজার ফেডেরার।
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেমে ছিটকে গেলেন আটবারের বিজয়ী রজার ফেডেরার। দুরন্ত খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। তবে এদিন ফেড এক্সের বিজয়রথ থামালেন কেভিন অ্যান্ডারসন। ২-৬, ৬-৭ (৫), ৭-৫, ৬-৪ ও ১৩-১১ সেটে তিনি জয়লাভ করেছেন।

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ফেডেরার একটি সেটও হারেননি। আর এদিন বিপর্যয় ঘটিয়ে হেরে গেলেন অ্যান্ডারসনের কাছে। চার ঘণ্টার লড়াইয়ে শেষ অবধি হার মানলেন।
এই ম্যাচের আগে উইম্বলডনে ৩৪টি সেট পরপর জেতার রেকর্ড ছিল ফেডেরারের। এদিন সেই রেকর্ড না ভাঙতে পারলেও প্রথম দুটি সেট জিতে তা ছুঁয়ে ফেলেন ফেডেরার।
উইম্বলডনে প্রথম দুটি সেট এগিয়ে থেকেও ফেডেরার হারলেন তা সাত বছর পর ফের হল। ২০১১ সালে জো উইলফ্রেড সঙ্গার কাছে এই কোয়ার্টার ফাইনালেই ফেডএক্স হেরে বিদায় নেন।












Click it and Unblock the Notifications