ইউএস ওপেন ২০২০ : জিতলেন সেরেনা-জোকা-মারে, কে কোথায় দাঁড়িয়ে
ইউএস ওপেন ২০২০ : জিতলেন সেরেনা-জোকা-মারে, কে কোথায় দাঁড়িয়ে
করোনা ভাইরাসের আবহেই শুরু হয়ে গিয়েছে অতি জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস ওপেন। বিশ্বের অন্যতম সেরা গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বিশ্বের এর নম্বর নোভাক জকোভিচ ও ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। টুর্নামেন্টে কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

নোভাক জকোভিচের জয়
বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অবাছাই ডামির জুমহুরকে হেলায় হারিয়েছেন। বসনিয়ার টেনিস তারকার বিরুদ্ধে ৬-১, ৬-৪, ৬-১ গেমের ব্যবধানে পরপর তিনটি সেট জিতেছেন জোকা।

অ্যান্ডি মারের জয়
জাপানের নিশিওকার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছেন ইংল্যান্ডের টেনিস তারকা অ্যান্ডি মারে। খেলার ফল ৪-৬, ৪-৬, ৭-৬, ৭-৬, ৬-৪।

সেরেনার জয়
গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের ১০২তম ম্যাচে জয় হাসিল করলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ক্রিস্টিয়ে আহনকে ৭-৫, ৬-৩ ফলে হারিয়েছেন ৩৯ বছরের টেনিস তারকা। যদিও সেরেনার দিদি ভেনাস উইলিয়ামস টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন। বিশ্বের ২০ নম্বর টেনিস তারকা কারোলিনা মুচোভার বিরুদ্ধে ৬-৩, ৭-৫ ফলে ম্যাচ হেরেছেন ভেনাস।

দ্বিতীয় রাউন্ডে কারা
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ডোমিনিক থিয়াম, গারবাইন মুগুরোজা, সোফিয়া কেনিন, অ্যাঞ্জেলেকিউ কেরবের, মার্টিন সিলিচ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications