ইতিহাস গড়ে ইউএস ওপেনের সেমিতে ভেনাস, শেষ চারের লক্ষ্যে সানিয়া
ইউএস ওপেনের সেমি ফাইনালে পৌঁছে গেলেন ভেনাস উইলিয়ামস, শেষ চারের টিকিটের লক্ষ্যে সানিয়া মির্জা
ইউ এস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভেনাস উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইতে হারালেন পেত্রা কিভিতোভাকে।
এদিন ৩৭ বছরের ভেনাস উইলিয়ামস সেমিফাইনালে পৌঁছে একটি রেকর্ডও তৈরি করে ফেললেন। সবচেয়ে বর্ষীয়ান টেনিস প্লেয়ার হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছনোর নজির গড়লেন সাতটি গ্র্যান্ডস্ল্যামের মালকিন। তবে সবচেয়ে বেশি বয়সে সেমিফাইনাল খেলার রেকর্ড রয়েছে মার্টিনা নাভ্রাতিলোভার দখলে।
দু'বারের উইম্বলডন জয়ী পেত্রা কিভিতোভার বিরুদ্ধে প্রথম সেট সহজেই পকেটে পুড়ে নেন তিন বারের ইউএস ওপেন জয়ী ভেনাস। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন পেত্রা। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। তবে শেষ হাসি হাসেন ভেনাস উইলিয়ামস। খেলার ফল ৬-৩, ৩-৬, ৭-৬।
Pushed to the brink, @Venuseswilliams prevails in an epic QF against Kvitova to set up a SF against fellow 🇺🇸 Sloane Stephens!#USOpen pic.twitter.com/wVBWTB4ySI
— US Open Tennis (@usopen) September 6, 2017
অল আমেরিকা সেমিফাইনাল নিয়ে খুশি ভেনাস জানিয়েছেন, তিনি শেষ চারের লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন।
এদিকে মহিলাদের ডাবলস সেমিফাইনালকে পাখির চোখ করেছেন সানিয়া মির্জা। চিনা পার্টনার ফেং সুহাইকে সঙ্গী করে তিনি শেষ চারের স্বপ্ন দেখছেন। এর আগে তারা হারিয়েছেন সোরানা সিরেস্তা ও সারা সোরিবেসকে খেলার ফল ৬-২, ৩-৬, ৭-৬।
Click it and Unblock the Notifications