ইউএস ওপেনে নেই ভেনাস, ফাইনালে দুই নবীনের লড়াই দেখবে বিশ্ব
ইউএস ওপেনের সেমি ফাইনালে থেকে বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস। হলনা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সেমিফাইনালেই আটকে গেল ভেনাস উইলিয়ামসের বিজয় রথ। ২০০৮-র পর ফের কোনও গ্র্যান্ডস্ল্যাম খেতাব ঘরে তুলবেন এমনটাই ভাবছিল টেনিসের ওয়াকিবহাল মহল। কিন্তু ভেনাসের স্বপ্নপূরণ হল না।

এর আগে গ্র্যন্ডস্ল্যামের আসরে মার্কিনি স্টিফেন্সের সেরা পারফরম্যান্স ছিল ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। পায়ের চোটের জন্য টানা ১১ মাস টেনিসের বাইরে থেকে ফিরে প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে ওঠার আনন্দে দারুণ খুশি তিনি।

Following her semifinal win, @SloaneStephens joined us for the Winner's Walk to talk about reaching her 1st Grand Slam final!#USOpen pic.twitter.com/T00hi6UlBY
— US Open Tennis (@usopen) September 8, 2017

এদিকে ফাইনালে স্টিফেন্সের ফাইনালে প্রতিপক্ষ স্বদেশীয় ম্যাডিসন কি। তিনিও প্রথমবার উঠলেন ইউএস ওপেনের ফাইনালে। তিনি হারালেন কোকো ভান্ডওয়েঘকে। ম্যাডিসনের পক্ষে খেলার ফল ৬-১, ৬-২।
সুতরাং স্টিফেনস বনাম ম্যাডিসনের লড়াইতে যিনিই জিতুন ইউএস ওপেন এক নতুন চ্যাম্পিয়নকে পাবে।

Click it and Unblock the Notifications