US Open: খেতাব জয়ের হাতছানি, সুতজিয়াদিকে সঙ্গী করে ইউএস ওপেনের সেমিফাইনালে বোপান্না
বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। কেরিয়ারে আরও আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জয়ের দুয়ারে রোহন বোপান্না। ইউএস ওপেনের ডাবলস থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসে খেতাবের আশা বাঁচিয়ে রেখেছেন ভারতীয় টেনিস তারকা। আলদিলা সুতজিয়াদিকে সঙ্গী করে ইউএস ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন বোপান্না।
ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেন খেলছেন বোপান্না। অষ্টম বাছাই বোপান্না-সুতজিয়াদি জুটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাঁরা হারিয়ে দিলেন ম্যাথু এবডেন এবং বারবোরা ক্রেজিকোভাকে। ম্যাচ হল এক কথায় রুদ্ধশ্বাস। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৪), ২-৬, ১০-৭ ফলে বোপান্নারা ম্যাচ জিতে নেন। এক ঘণ্টা ৩৩ মিনিট মিনিট সময় নিলেন ম্যাচ জিততে।

এরপর তৃতীয় সেটেও টান টান লড়াই হল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয় সেট অর্থাৎ টাইব্রেকারে ১০-৭ ফলে জিতে নেন বোপান্না-সুতজিয়াদি জুটি। সেইসঙ্গে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন। মঙ্গলবার রাতেই সেমিফাইনালের ম্যাচ খেলতে নামবেন বোপান্না-সুতজিয়াদি জুটি।
বয়সকে কার্যত হেলায় হারিয়ে একের পর এক গ্র্যান্ড স্ল্যামে নামছেন বোপান্না। বয়স ৪৪ হলেও ডবলস পার্টনার ম্যাথিউ এবদেনের বিরুদ্ধে খেলার সময় বিন্দুমাত্র ফিটনেসে ঘাটতি হয়নি রোহন বোপান্নার।খুব বেশিদিন তাঁর পক্ষে হয়ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইউএস ওপেনটা এবারে তাই জিতেই কোর্ট ছাড়তে চাইবেন ভারতীয় টেনিস তারকা। প্রি কোয়ার্টার ফাইনালে জন পিয়ার্স ও কাতেরিনা সিনিয়াকোভাকে হারিয়ে দেন বোপান্না-সুতজিয়াদি জুটি।
যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসে আশা বাঁচিয়ে রাখলেও ডাবলসে স্বপ্নভঙ্গ হয়েছে রোহন বোপান্নার। ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটিকে। সোমবার ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে হার মানেন বোপান্নারা। আর্জেন্টিনার জুটির বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বোপান্না ও ম্যাথু জুটি।
বছরের শুরু থেকেই ভালো ছন্দে আছেন। সবথেকে বেশি বয়সী ডবলস খেলোয়াড় হিসেবে ৪৩ বছর বয়সে টেনিস ক্রমতালিকায় ১ নম্বরে জায়গা পান তিনি। তবে প্যারিস অলিম্পিক্সে হতাশা জনক পারফরম্যান্স করেন।












Click it and Unblock the Notifications