Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Open : তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া ওসাকা বিশ্রামের ভাবনায়, হেরে অভিযান শেষ সিতসিপাসের

US Open : তৃতীয় রাউন্ড থেকে ওসাকার বিদায়, অভিযান শেষ সিতসিপাসের

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন নাওমি ওসাকা। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য টেনিস থেকে বিশ্রাম নেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছেন বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা। ১৮ বছরের প্রতিদ্বন্দ্বির কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন স্তেফানোস সিতসিপাসও। যাকে বড় অঘটন হিসেবে দেখছে টেনিস দুনিয়া। বিশেষ করে মহিলাদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকার হার মেনে নিতে পারছেন না টেনিস প্রেমীরা।

US Open : তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া ওসাকা বিশ্রামের ভাবনায়, হেরে অভিযান শেষ সিতসিপাসের

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে কানাডার অনভিজ্ঞ লেলাহ ফার্নান্ডেজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নাওমি ওসাকা। প্রথম সেটই হেরে বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা। ৭-৫ ফলাফলে ওই মোকাবিলা জেতেন ১৮ বছরের কানাডার টেনিস তারকা। দ্বিতীয় সেটে মরিয়া লড়াই করে ফিরে আসেন ওসাকা। টাইব্রেকারের মাধ্যমে ওই মোকাবিলার ফয়সলা নির্ধারিত হয়। সেট জেতেন ওসাকা। তৃতীয় সেটে ফার্নান্ডেজের সামনে দাঁড়াতে পারেননি জাপানের তারকা। ৪-৬ গেমে ফলাফলে ওই সেট ও ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যাকে বড় অঘটন হিসেবেই দেখা হচ্ছে। অলিম্পিকের পর ইউএস ওপেনেও হারের কারণ খুঁজতে চান নাওমি ওসাকা। তাই টেনিস থেকে তিনি কিছুদিনের জন্য বিশ্রামে দিতে চান বলে আভাস দিয়েছেন জাপানের তারকা। উল্লেখ্য সংবাদ সম্মেলনে না আসা নিয়ে বিতর্কে মাঝপথেই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। খেলেননি উইম্বলডনও।

অন্যদিকে স্পেনের অবাছাই কার্লোস আলকারাজ গারিফার বিরুদ্ধে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন স্তেফানোস সিতসিপাস। পাঁচ সেটের থ্রিলার লড়াই শেষে পরাস্ত হতে হয় বিশ্বের তিন নম্বর টেনিস তারকাকে। প্রতিযোগিতা থেকে ছিটকে যান সিতসিপাস। ম্যাচেক প্রথম সেট ৬-৩ ফলাফলে তিনি হেরে যান। দ্বিতীয় সেটে ফিরে আসেন গ্রিসের তারকা। ওই সেট ৬-৪ গেমের ব্যবধানে জেতেন স্তেফানোস। টাইব্রেকারের মাধ্যমে তৃতীয় সেটের ফয়সলা নির্ধারিত হয়। ৭-২ পয়েন্টে ওই সেট জেতেন স্পেনের কার্লোস। চতুর্থ সেট নিজের দাপট দেখিয়ে কব্জা করেন সিতসিপাস। ৬-০ ফলাফলে ওই মোকাবিলা জেতেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। কিন্তু পঞ্চন সেট হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয় সিতসিপাসকে। ৭-৬ (৭-৫) ফলাফলে ওই মোকাবিলা জিতে যান ১৮ বছরের কার্লোস।

১৯৯২ সালে মাত্র ১৭ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে পৌঁছে ইতিহাস রচনা করেছিলেন ইউক্রেনের আন্দ্রেই মেদভেদেভ। ফরাসি ওপেনে তিনি এই নজির স্থাপন করেছিলেন। চলতি স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে চলতি ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে নতুন রেকর্ড গড়লেন ১৮ বছরের কার্লোস। শেষ ২৯ বছরের মধ্যে সর্ব কনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন স্পেনের তারকা। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যান। স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে তিনি স্ট্রেট সেটে হারিয়েছেন। মহিলাদের বিভাগের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, অ্যাঞ্জেলিক কারবাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+