ইউএস ওপেন ফাইনালে ফেড এক্স-কে হারিয়ে দশম গ্র্যান্ডস্লাম জোকারের
নিউ ইয়র্ক, ১৪ সেপ্টেম্বর : কিংবদন্তি রজার ফেডেরারকে হারিয়ে ইউএস ওপেন ফাইনাল জিতলেন নোভাক জকোভিচ।
মধ্য তিরিশে এসে সিঙ্গলসে টেনিস খেলার কথা ভাবাটাই যেখানে বিলাসিতা সেখানে ফেড এক্স একেরপর এক ফাইনালে উঠে চলেছেন। অন্যদিকে গত কয়েকবছরে টেনিসের সেরা তারকা জকোভিচ আর এক দিক দিকে ফাইনালে উঠছেন। আর প্রতিবারই রজারকে থামিয়ে দিয়ে ট্রফি নিয়ে চলে যাচ্ছেন জোকার।

এদিনও তেমনই কিছু হল। ফেডেরারকে ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় ইউএস ওপেন জিতে নিলেন জকোভিচ।
ফাইনালে আর্থার অ্যাশে স্টেডিয়ামের একটি বড় অংশ ফেড-এক্স-এর সমর্থনে গলা ফাটাতে এসেছিল। নিজের ১৭ টা গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডকে আরও একধাপ বাড়িয়ে নেবেন ফেডেরার, এমনটাই আশা করেছিলেন তারা।
তবে তা হতে দেননি কেরিয়ারের চূড়ার থাকা জোকার। একেবারে নিজস্ব স্টাইলে ফেডেরারকে উড়িয়ে দিয়েছেন তিনি। এবং একইসঙ্গে জকোভিচ জিতে নিয়েছেন এই মরশুমের তৃতীয় ট্রফি ও কেরিয়ারের দশম গ্র্যান্ড স্লাম।












Click it and Unblock the Notifications