US Open : দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা, সিতসিপাসের কাছে মারের হার

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে স্ট্রেট সেটের জয় হাসিল করলেন জাপানের নাওমি ওসাকা। চেকের মারিয়ে বৌচকোভাকে হেলায় হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেলেন বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা। পুরুষদের বিভাগে ইংল্যান্ডের অ্যান্ডি মারের বিরুদ্ধে অসাধারণ জয় হাসিল করতে সক্ষম হয়েছেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস। দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ড্যানিল মেদভেদেভও।

US Open : দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওসাকা, সিতসিপাসের কাছে মারের হার

আর্থার অ্যাশে স্টেডিয়ামে হওয়া প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন নাওমি ওসাকা। প্রথম সেটে প্রতিপক্ষের একটি সার্ভিস ব্রেক করেন জাপানি তারকা। ৬-৪ গেমে সেট জেতেন নাওমি। দ্বিতীয় সেটে চেকের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই সেটে প্রতিপক্ষের চারটি সার্ভিস ব্রেক করে ৬-১ গেমে মোকাবিলা জেতেন ওসাকা।

ম্যাচ জিতলেও নিজেরল পারফরম্যান্স নিয়ে খুশি নন নাওমি। ম্যাচে ২১টি উইনার্স অর্জন করলেও ১৩টি আনফোর্সড এররও করেছেন বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা। সাংবাদিক সম্মেলন বয়কট করা নিয়ে বিতর্ক ফরাসি ওপেনের মাঝপথেই নিজের নাম প্রত্যাহার করেছিলেন ওসাকা। অংশ নেননি উইম্বলডনেও। টোকিও অলিম্পিকে তাঁর প্রত্যাবর্তন ঘটলেও পদক জিততে ব্যর্থ হয়েছেন জাপানি তারকা। তাই ইউএস ওপেনের খেতাব ধরে রাখতে তিনি মরিয়া। মহিলাদের বিভাগে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলেকিউ কেরবের, কোকো গাউফ, এলিনা ভিতোলিনার মতো তারকারা। বিশ্বের দুই নম্বর তথা বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্রথম রাউন্ডে সার্বিয়ার প্রতিযোগীকে ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-০ গেমে হারিয়েছেন তিনি।

অন্যদিকে পুরুষদের বিভাগে ইংল্যান্ডের অ্যান্ডি মারের বিকুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করতে সক্ষম হয়েছেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস। ম্যাচের প্রথম সেট ২-৬ গেমে হেরে যান সিতসিপাস। পরের সেট ৭-৬ (৯-৭) ফলাফলে জিতে ঘুরে দাঁড়ান বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। তৃতীয় সেট ৬-৩ ফলাফলে জেতেন মারে। তবে শেষ দুই সেটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সিতসিপাস। ৬-৩ ও ৬-৪ গেমে ওই দুই সেট ও ম্যাচ জেতেন গ্রিসের তারকা। জাপানের ইউচি সুগিতাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছছেন নরওয়ের ক্যাসপার রুদ। ৬-৩, ৬-২, ৬-২ ফলাফলে তিনি ম্যাচ জিতেছেন।

সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। প্রথম রাউন্ডে ফ্রান্সের রিচাড গাসকোয়েটের বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। প্রথম সেট ৬-৪ ফলাফলে জিতেছেন মেদভেদেভ। দ্বিতীয় এবং তৃতীয় সেট যথাক্রমে ৬-৩, ৬-১ ফলাফলে জিতেছেন ড্যানিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+