সাম্প্রাসকে ছুঁয়ে আবেগে ভাসলেন জকোভিচ - বললেন আরও দুই মহাতারকার কথা
ইউএস ওপেন জিতে পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করে আবেগে ভাসলেন নোভাক জকোভিচ। জানালেন ফেডেরার ও নাদালের জন্যই তিনি ভাল খেলোয়াড় হয়েছেন।
ইউএস ওপেন জিতে পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করে আবেগে ভাসলেন নোভাক জকোভিচ। জানালেন সাম্প্রাসের খেলা দেখেই তিনি টেনিস খেলা শুরু করেছিলেন। নাম করলেন আরও দুই টেনিস মহাতারকা ফেডেরার ও নাদালের নামও। বললেন এঁদের দুজনের জন্যই তিনি ভাল খেলোয়াড় হয়েছেন।

দেল পোত্রোকে, রবিবারে ফাইনালে ৬-৩, ৭-৬(৭-৪), ৬-৩ ফলে হারিয়ে এক ভিন্ন মেজাজে ধরা দেন জোকার। তিনি বলেন, 'সাম্প্রাস ছিলেন আমার ছোটোবেলার নায়ক। তাঁর খেলা দেখতে আমি মুখিয়ে থাকতাম। টিভিতে আমি টেনিস সংক্রান্ত প্রথম যেটা দেখেছিলাম, সেটা ছিল সাম্প্রাসের প্রথম কি দ্বিতীয় উইম্বলডন জয়। সেটাই আমায় টেনিস খেলার অনুপ্রেরণা জুগিয়েছিল।'
তিনি আরও বলেন, 'আজ গ্র্যান্ড স্ল্যাম জয়ে আমি তাঁর সমান সমান হয়েছি, এটা আমার কাছে অত্যন্ত বড় বিষয়।' তাঁর সাফল্যের পিছনে রজার ফেডেরার ও রাফায়েল নাদালেরও বড় ভূমিকা আছে বলে তিনি মনে করেন। তাঁদের উচ্চতায় পৌঁছনোর তাড়নাই তাঁকে ভাল খেলোয়াড় বানিয়েছে।
এদিনের জয়ের ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তিনি তিন নম্বরে উঠে এলেন। আগে আছেন শুধু ফেডেরার (২০) ও নাদাল (১৭)। এই জয়ে টেনিসের ক্রমতালিকাতেও তিনি তিন নম্বরে উঠে এলেন। গত বছর কনুইয়ের চোটের কারণে তিনি দীর্ঘদিন খেলতে পারেননি। ক্রতালিকায় পিছিয়ে পড়েছিলেন। ৫৪ সপ্তাহের ট্রফি খরা কাটিয়ে ফের 'বিগ থ্রি'-তে নিজেকে প্রতিষ্ঠা করলেন জকোভিচ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications