US Open : আগাসিকে টপকে আলকারাজের নতুন ইতিহাস, কোয়ার্টার ফাইনালে মেদভেদেভ
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে নজির গড়লেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ
ইউএস ওপেনে স্বদেশী রাফায়েল নাদালের অভাব পূরণ করছেন কার্লোস আলকারাজ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্লাশিং মিডোর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে নতুন ইতিহাস রচনা করলেন স্পেনের ১৮ বছরের টেনিস তারকা। মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস ইভেন্টের শেষ আটে পৌঁছেছেন আরিয়ানা সাবালেঙ্কা।

ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির পিটার গজোউচিকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। ম্যাচের প্রথম সেট ৫-৭ ফলাফলে হেরে যান স্পেনের ১৮ বছরের টেনিস তারকা। দ্বিতীয় সেটেই তিনি ঘুরে দাঁড়ান। ওই মোকাবিলা ৬-১ ফলাফলে জেতেন আলকারাজ। তবে তৃতীয় সেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ৫-৭ ফলাফলে মোকাবিলা জেতেন জার্মানির টেনিস তারকা। সেখান হওয়া ভুল থেকে শিক্ষা ম্যাচের শেষ দুটি সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি আলকারাজ। ৬-২ ও ৬-০ ফলাফলে ওই দুই সেট এবং ম্যাচ জিতে নতুন ইতিহাস রচনা করেন স্পেনের ১৮ বছরের টেনিস তারকা।
প্রতিযোগিতার ১৯৬৩ সালের সংস্করণে সর্বকনিষ্ঠ হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ব্রাজিলের থমাজ কোচ। পাঁচ পর টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ থেকে ওপেন এরাতে উপনীত হয়। সেই থেকে এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের শেষ আটে পৌঁছনোর নজির গড়লেন স্পেনের কার্লোস। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তি আন্দ্রে আগাসি। ১৯৮৮ সালে তিনি যখন ইউএস ওপেনের শেষ আটে পৌঁছেছিলেন, তখন ১৮ বছর ৪ মাসের আলকারাজের থেকে আগাসি আট দিন বড় ছিলেন।
ইউএস ওপেনের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় হাসিল করতে সক্ষম হয়েছেন ড্যানিল মেদভেদেভ। যুক্তরাজ্যের ডান ইভান্সের বিরুদ্ধে এই মোকাবিলায় নেমেছিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। স্ট্রেট সেটে ম্যাচ জিতেছেন রাশিয়ার টেনিস তারকা। ম্যাচের প্রথম সেট ৬-৩ ফলাফলে জেতেন মেদভেদেভ। দ্বিতীয় সেটে ৪-৬ ফলাফলে হার স্বীকার করেন ইংল্যান্ডের তারকা। তৃতীয় সেট ৬-৩ ফলাফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছন ড্যানিল মেদভেদেভ।
ANOTHER UPSET WIN FOR @leylahfernandez ‼️
— SportsCenter (@SportsCenter) September 5, 2021
The 18-year-old knocks off Angelique Kerber in three sets to move on to the #USOpen quarterfinals. pic.twitter.com/YzHI4YYpuh
ইউএস ওপেনে মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির এলিস মার্টিনসকে ৬-৪ ও ৬-১ ফলাফলে হারিয়ে দিয়েছেন বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা। অন্য ম্যাচে কানাডার ১৮ বছরের লেলা অ্যানি ফার্নান্ডেজের কাছে ৬-৪, ৬-৭(৫-৭), ২-৬ ফলাফলে হার হজম করতে হয়েছে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। সিমোনা হালেপকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন এলিনা ভিতোলিনা।












Click it and Unblock the Notifications