US Open 2024: দক্ষতা রয়েছে একাধিক ভাষাতে, জকোভিচকে হারানো পপিরিনের জীবনের গল্প অনুপ্রেরণা দেবে আপনাকেও

আলেক্সেই পপিরিন। শনিবার সকাল পর্যন্ত টেনিস বিশ্বে এই নামটা অনেকের কাছেই অপরিচিত ছিল। কিন্তু জকোভিচকে ইউএস ওপেন থেকে ছিটকে দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই চর্চার কেন্দ্রবিন্দু আলেক্সেই পপিরিন। কিন্তু কে এই আলেক্সেই পপিরিন?

১৯৯৯ সালের ৫ অগাস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম হয় আলেক্সেই পপিরিনের। তাঁর বাবা অ্যালেক্স এবং মা এলিনা রাশিয়ান বংশোদ্ভূত। ছোট থেকেই টেনিস বড় প্রিয় আলেক্সেই পপিরিনের, চার বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের কিম ওয়ারনিক টেনিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। কিন্তু আলেক্সেই পপিরিন জীবন ছিল ভ্রাম্যমান, বাবার কর্মসূত্রে একাধিক দেশে পাড়ি দিতে হয় আলেক্সেই পপিরিনকে। তাঁর বয়স যখন আট আলেক্সেই পপিরিনকে দুবাই চলে যেতে হয়েছিল।

US Open 2024

বাসস্থান পাল্টে গেলেও টেনিস সাধানয় খামতি পড়েনি আলেক্সেই পপিরিনের। যে দেশেই গিয়েছেন চলেছে টে‌নিসের অনুশীলন। ১০ বছর বয়সে দুবাই থেকে আলেক্সেই পপিরিনের পরিবার চলে আসে স্পেনে। ১৭ বছর বয়স থেকে ফ্রান্সের একটি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০১৭ সালে তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য বছর। কারণ সেই বছর পেশাদারা টেনিসে যাত্রা শুরু করেন। ফরাসি ওপেনের জুনিয়র পর্যায়ের খেতাব জেতেন।

পিতার কর্মসূত্রে একাধিক দেশে থাকতে হয়েছে আলেক্সেই পপিরিনকে। ফলে একাধিক ভাষাও জানেন তিনি, ইংরেজি ছাড়া রাশিয়ান বা স্প্যানিশ ভাষাতেও সাবলীল তিনি। টেনিস ছাড়াও ফুটবলের প্রতি রয়েছে তাঁর ভালোবাসা। বার্সেলোনা থেকে এভার্টন‌ তাঁর পছন্দের তালিকায় আছে। টেনিস থেকে ফাঁক পেলেই দেখেন ফুটবল, খেলেন ভিডিও গেম।

এরআগেও এক বড় তারকাকে হারিয়েছেন পপিরিন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন । সেই বছর দমিনিক থিয়েমকে হারিয়ে দিয়েছিলেন। ২০২১ সালে জেতেন সিঙ্গাপুর ওপেন। সেটাই তাঁর প্রথম এটিপি ট্রফি।

চলতি বছরে মোট তিনটি গ্র্যান্ড স্ল্যামে পপিরিনের মুখোমুখি হয়েছেন জকোভিচ। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে হেরে যান পপিরিন। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সেও সোনার পদক জেতেন জকোভিচ। তবে যুক্তরাষ্ট্রে এসে এত বড় অঘটনটা ঘটিয়ে দেবেন পপিরিন তা ছিল সকলের কল্পনার অতীত।

জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান টেনিস তারকা বলেন, "আমি এরআগে অন্তত ১৫ বার গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠেছি। কিন্তু কথনই তৃতীয় থেকে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিতে পারলাম। এই জয়টা এল আবার সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়কে হারিয়ে। এটা অবিশ্বাস্য। অবশেষে পরিশ্রমের দাম পেলাম।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+