US Open 2023: শেষ দুই বছর ছিলেন অনুপস্থিত! রেকর্ডের লক্ষ্যে কী এবার অংশ নেবেন জকোভিচ?
উইম্বলডন ফাইনালে হেরে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই থেকেছে নোভাক জকোভিচের। ঘাসের কোর্টে তরুণ আলকারাজের কাছে আটকে গিয়েছে জোকারের জয়রথ। চলতি এখনও একটা গ্র্যান্ড স্ল্যাম বাকি, সেটা যুক্তরাষ্ট্র ওপেন। কিন্তু মার্কিন প্রশাসনের কোভিড নীতি না মানায় শেষ দুই বছর এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা।
এবার কী নিয়ম মেনে ইউএস ওপেনে অংশ নেবেন কাঙ্খিত স্বপ্নপূরণের লক্ষ্যে? ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচের সামনে সর্বকালের সেরা হওয়ার হাতছানি। রাফায়েল নাদালের সঙ্গে যুগ্ম সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকার। আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলেই সিংহাসনে বসবেন জকোভিচ। ছুঁয়ে ফেলবেন মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বকেও। কিন্ত গত দুই বছরে ইউএস ওপেনে অংশ নিতে পারেননি জকোভিচ।

২০২০ সালে করোনা অতিমারির জেরে বেশ কিছু কঠোর নিয়ম চালু করে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই দেশে প্রবেশ করতে হলে মানতে হবে মার্কিন প্রশাসনের কোভিড নীতি। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থেকেছিলেন জকোভিচ। ফলে ২০২১ এবং ২০২২ সালে মার্কিন মুলুকে পা রাখতে পারেননি সার্বিয়ান তারকা। এমনকি আমেরিকার অন্য টেনিস প্রতিযোগিতাতেও অংশ নিতে পারেননি জকোভিচ।
তবে চলতি বছরের মে মাস থেকে কোভিড নীতি অনেক নমনীয় করেছে মার্কিন প্রশাসন। ফলে ইউএস ওপেনে অংশ নিতে সমস্যা নেই জকোভিচের। আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন।

দুই বছর আবার যুক্তরাষ্ট্রের কোর্টে দেখা যাবে জোকারের শো। জকোভিচ জানিয়েছেন, 'আমি একই রকম সংকল্প ও লক্ষ্য নিয়ে ইউএস ওপেন এবং ডেভিস কাপে কোর্টে নামব।চলতি বছরে এই দুটি প্রতিযোগিতা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আশা করছি একইরকম সুস্থ, ফিট, অনুপ্রাণিত থাকব এবং আরও একটি গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে কোর্টে নামব।'
জকোভিচের ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটি জিতেছেন যুক্তরাষ্ট্র থেকেই। তবে ২০১৮ সালে শেষবার ইউএস ওপেন জেতেন জকোভিচ।সার্বিয়ান তারকা জানিয়েছেন, 'আমি এখানে অনেকগুলি ফাইনাল ম্যাচ খেলেছি। মেদভেদেভের কাছে শেষ ফাইনালে হেরে গিয়েছে। এখানকার দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ছবি এখনও আমার কাছে উজ্জ্বল। শেষ দুই বছর আমি সেটা মিস করেছি। তাই আমি আবার ইউএস ওপেনে ফিরতে অত্যন্ত উৎসাহী।'

রবিবার উইম্বলডনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ হয় জকোভিচ-আলকারাজের মধ্যে। টান টান লড়াই শেষে ফাইনাল ম্যাচের ফল আলকারাজের পক্ষে ১-৬, ৭-৬,১-৬, ৬-৩, ৬-৪।












Click it and Unblock the Notifications