US Open 2023: কোর্টের বিশ্বরেকর্ডের আরও কাছে জকোভিচ, ইউএস ওপেনের ডাবলস সেমিফাইনালে বোপান্না-এবডেন
US Open 2023: ইউএস ওপেন খেতাব জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। এই নিয়ে ৪৭ বার গ্র্যান্ড স্ল্য়াম সেমিফাইনাল খেলবেন সার্বিয়ান কিংবদন্তি, সেটিও রেকর্ড। তবে আরও একটি বড় রেকর্ডের দোরগোড়ায় জোকার।
সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের রেকর্ডটি রয়েছে মার্গারেট কোর্টের দখলে। তিনি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। সেরেনা উইলিয়ামস জিতেছেন ২৩টি। পুরুষদের মধ্যে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে জকোভিচের ঝুলিতে। এবার জিতলেই ধরে ফেলবেন কোর্টকে।

মার্কিন টেনিস প্লেয়ারদের বিরুদ্ধে টানা দ্বাদশ জয় ছিনিয়ে জকোভিচ পৌঁছে গেলেন কেরিয়ারের ত্রয়োদশ ইউএস ওপেন সেমিফাইনালে। তিনবারের ইউএস ওপেন খেতাবজয়ী জকোভিচ বলেছেন, আমি জানি না আর কত সুযোগ পাব। ফলে টেনিস উপভোগ করতে চাইছি। আমি অনেক মহাকাব্যিক ম্যাচ খেলেছি এই কোর্টে। আরও খেলার অপেক্ষায় রয়েছি।
আগামী সপ্তাহেই কার্লোস আলকারাজকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হয়ে যাবেন ৩৬ বছরের জকোভিচ। সেমিফাইনালে জিতলে এই নিয়ে তৃতীয়বার এক ক্যালেন্ডার ইয়ারে চারটি মেজর ফাইনাল খেলার নজির গড়বেন জকোভিচ। নবম বাছাই মার্কিন তারকা টেলর ফ্রিৎজকে ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকার।
সেমিফাইনালে জকোভিচের সামনে বেন শেলটন। অল-আমেরিকান কোয়ার্টার ফাইনালে বেন শেলটন ৬-২, ৩-৬, ৭-৬, ৬-২ সেটে ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। ১৯৯২ সালে মাইকেল চ্যাংয়ের পর সর্বকনিষ্ঠ মার্কিন হিসেবে।
মহিলাদের সিঙ্গলসে জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-০, ৬-২ সেটে উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন ১৯ বছরের কোকো গৌফ। ২০০১ সালে সেরেনা উইলিয়ামসের পর সর্বকনিষ্ঠ হিসেবে তিনি ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। দশম বাছাই তথা ফরাসি ওপেনের ফাইনালিস্ট ক্যারোলিনা মুচোভার বিরুদ্ধে খেলবেন তিনি। মুচোভা ৬-০, ৬-৩ সেটে হারিয়েছেন সোরোনা ক্রিস্টিয়াকে।

পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি। ১৫তম বাছাই মার্কিন জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে। ২০১০ সালে ইউএস ওপেন ফাইনাল খেলেছিলেন বোপান্না। ফের তাঁর সামনে ইউএস ওপেন ফাইনালে ওঠার সুযোগ। সেমিফাইনালে বোপান্না-এবডেন জুটির সামনে ফ্রান্সের নিকোলাস মাহুত ও পিয়ের হিউজেস হার্বার্ট জুটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications