US Open 2023: আলকারাজের বিদায়, খেতাব জয়ের লড়াইয়ে জকোভিচের প্রতিপক্ষ কে?
যুক্তরাষ্ট্র ওপেনের শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে বেন শেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। ফলে রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র একধাপ দূরে জকোভিচ। ফাইনালে তাঁর প্রতিপক্ষ হতে চলেছেন দানিল মেদভেদেভ।
ইউএস ওপেনের ফাইনাল যেন হতে চলেছে ২০২১ এর ফাইনালের রিপ্লে। প্রত্যাশামতোই যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন জকোভিচ। পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে বেন শেলটনকে স্ট্রেট সেটে হারান সার্বিয়ান তারকা।ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বেন শেল্টনের বিরুদ্ধে প্রথম দু'টি সেট সহজেই জেতেন জকোভিচ।

তৃতীয় সেটে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন মার্কিনি টেনিস তারকা। এই সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য ঠাণ্ডা মাঠায় ম্যাচ বের করে নেন জোকার। আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে শেষে ম্যাচের ফল জকোভিচের পক্ষে ৬-৩, ৬-২, ৭-৬ (৬-৪)।
এই নিয়ে ১৫ বার মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং মেদভেদেভ। এরআগে ১৪ বারের লড়াইয়ে ৯-৫ ফলে এগিয়ে আছেন জোকার।ম্যাচ জয়ের পর অভিনব কায়দায় সেলিব্রেশন করেন জকোভিচ। ফোন ভেঙে দেওয়ার স্টাইলে জয়ের সেলিব্রেশন করেন জোকার। এখনও পর্যন্ত ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকভিচ। যুক্তরাষ্ট্র ওপেনেই রেকর্ড সংখ্যক ২৪টি খেতাব জয়ের হাতছানির তাঁর সামনে।
অন্যদিকে, অপর সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও দানিল মেদভেদেভের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার সেটের পরে এই লড়াই জেতেন মেদভেদেভ। ইউএস ওপেনের অন্য সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে দিলেন ড্যানিল মেদভেদেভ।

চার সেটের লড়াইয়ে এই ম্যাচ জেতেন মেদভেদেভ। দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভ ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারান আলকারাজকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলকারাজের বিরুদ্ধে দানিলের ম্যাচের প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে। তাতে মেদভেদেভ জেতেন ৭-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে গতবারের চ্যাম্পিয়নকে দাঁড়াতেই দিলেন না রুশ তারকা।
তৃতীয় সেটে আবার প্রতিরোধ গড়ে তুললেন স্প্যানিশ তরুণ তুর্কি। কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হল আলকারাজকে। ফলে এ বারের ইউএস ওপেনের ফাইনালে আর জকোভিচ বনাম আলকারাজের ম্যাচ হবে না।

অন্যদিকে, খেতাব জয় অধরাই থাকল রোহন বোপান্নার। ডাবলসের ফাইনালে রাজীব রাম এবং জো স্যালিসবারির মুখোমুখি হয়েছিলেন বোপন্না ও ম্যাথিউ। দু'বারের চ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন বোপন্নারা।
প্রথম সেট ৬-২ ব্যবধানে জিতে নেয় অজি-ভারতীয় জুটি। তবে দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান রাজীব ও জো। সেই সেটটি তাঁরা জেতেন ৬-৩ ব্যবধানে। পরের সেটেও আর বোপন্নাদের কামব্যাক করার সুযোগ দেননি তাঁরা। ৬-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় মার্কিন-ব্রিটিশ জুটি।












Click it and Unblock the Notifications