US Open 2023: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, ইউএস ওপেন জিতে সেরেনাকে ছুঁলেন গফ

প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল একটা করে ইতিহাস সৃষ্টি করে। ব্যতিক্রম হল না ইউএস ওপেনেও। শনিবার রাতে আর্থার আ্যাশ স্টেডিয়াম দেখল এক ফিরে আসার লড়াই। রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব জিতে ‌নিলেন কোকো গফ। এর সঙ্গে সঙ্গে নিজের কেয়ারের প্রথম ইউএস ওপেনের ট্রফিও জিতে নিলেন এই মার্কিনী তারকা। শুধু তাই নয় কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ।

ধারে ভারে ফাইনালে গফের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। কিন্তু ফাইনালের চিত্রনাট্যে ছিল নাটকীয় উপাদানে ভর্তি। আর্থার অ্যাশ স্টেডিয়ামে দু'ঘণ্টা ছয় মিনিট ধরে চলল ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত ২-৬, ৬-৩, ৬-২ ফলে ম্যাচ ও খেতাব জেতেন গফ। ১৯৯৯ সালে শেষ বার কিশোরী সেরেনা জিতেছিলেন ইউএস ওপেন। ২৪ বছর আগে উইলিয়ামস মাত্র ১৮ বছর বয়সে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ইউএস চ্যাম্পিয়ন হন।

গফ

এই শতাব্দীতে প্রথম কিশোরী টেনিস খেলোয়াড় হিসাবে সেই কীর্তি ছুঁলেন গফ।গোটা আর্থার অ্যাশ স্টেডিয়াম পাশে ছিল ১৯ বছরের ঘরের মেয়ের পাশে। তিনি একটি করে পয়েন্ট জিতলে হাততালিতে কান পাতা যাচ্ছিল না।

এদিনের রেকর্ড সৃষ্টিকারী ম্যাচের শুরুটা অবশ্য একদম ভালো হয়নি কোকোর জন্য। প্রথম সেটের প্রথম গেমেই নিজের অভিজ্ঞতা কাজে লাগান সাবালেঙ্কা। ফাইনালের চাপে নিজের প্রথম সার্ভিস ধরে রাখতে পারেননি গফ। শক্তিশালী টেনিসের জোরে প্রথম গেমে গফের সার্ভিস ভেঙে এগিয়ে যান সাবালেঙ্কা। শেষ পর্য‌ন্ত ৬-২ ফলে সেট জিতে নেন বেলারুশের তারকা।

গফ

দ্বিতীয় সেটের শুরুতেও চাপে পড়ে গিয়েছিলেন গফ। আবার ব্রেক পয়েন্ট পেয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু এ বার হাল ছাড়েননি গফ। পর পর তিনটি পয়েন্ট জিতে নিজের সার্ভিস ধরে রাখেন তিনি।৬-৩ জিতে সমতা ফেরান মার্কিনী কিশোরী।

তৃতীয় সেট চলাকালীন পায়ে টান ধরে সাবালেঙ্কার। ফলে মেডিক্যাল বিরতি নিতে বাধ্য হন তিনি। বিরতির পরে গফের সার্ভিস ভাঙেন সাবালেঙ্কা। খেলায় ফিরলেও দেখে বোঝা যাচ্ছিল তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। সেই সুযোগ নেন গফ। ৬-২ ফলে ম্যাচ ও খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করলেন গফ।

ম্যাচ শেষে নিজের আবেগকে কিছুতেই ধরে রাখতে পারছিলেন না মার্কিন মুলুকের নতুন টেনিস রাণী। পরিবারের সঙ্গে উদ্যাপনের অনুভূতি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গফ।

গফ

গফ বলেন, 'আমি যখন আমার বাবাকে জড়িয়ে ধরলাম। আমি তাঁর মুখ দেখিনি। কারণ, তিনি আমাকে জড়িয়ে ছিলেন। তবে আমি তাঁর কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমি কখনো মানুষটিকে কাঁদতে দেখিনি। আর আমার মা, আমি জানতাম আমি হারি কিংবা জিতি তিনি কাঁদবেনই। আমি সারাক্ষণই নিজেকে বলছিলাম, ঈশ্বর এটা কি আসলেই সত্যি?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+