ইউএস ওপেন পাচ্ছে নতুন মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন, নজরে ইগা-ওন্স দ্বৈরথ
ইউএস ওপেন এবার পেতে চলেছে নতুন মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন। কাল ফাইনালে বিশ্বের ১ নম্বর তারকা পোল্যান্ডের ইগা সিয়নটেকের বিরুদ্ধে খেলতে নামবেন ওন্স জাবের (Ons Jabeur)। আরব-কন্যা ওন্স এবারের উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন, এবার নামবেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের লক্ষ্যে। ২০২০ ও ২০২২ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা দখলে নিতে চাইবেন প্রথম ইউএস ওপেন খেতাব।

ওন্স জাবের (ওন্স জাবেউর, Ons Jabeur) চলতি বছর টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন সহজ জয় পেয়েই। ফ্লাশিং মিডোয় সেমিফাইনালে তিনি হারিয়েছেন ক্যারোলিন গার্সিয়াকে। খেলার ফল ৬-৩, ৬-১। গার্সিয়ার ১৩টি ম্যাচে জয়ের ধারা থামিয়ে দিয়ে ইউএস ওপেন ফাইনালে পৌঁছে ওন্স জানিয়েছেন, উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন এটা কিছুতেই তাঁর বিশ্বাসই হচ্ছিল না। তবে এখন সেই অনুভূতি নেই। আরও একটি ফাইনালে ওঠার স্বাভাবিক অনুভূতিই বোধ করছেন। অর্থাৎ পরিস্থিতির সঙ্গে ধাতস্থ হয়ে গিয়েছেন তিনি।
তিউনিসিয়ার ওন্স জাবেরের ফাইনালের লড়াই অবশ্য সহজ হবে না। সেখানে তাঁর প্রতিপক্ষ বিশ্বের ১ নম্বর ইয়া সিয়নটেক (Iga Swiatek)। বিশ্বের ৬ নম্বর আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম সেট হেরে গিয়েও পরের দুটি সেট জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। চলতি বছর ফরাসি ওপেন খেতাব জয়ের পর এবার ইউএস ওপেন খেতাব জয়ের হাতছানি। ওন্স যখন প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের লক্ষ্যে নামবেন তখন ইগার লক্ষ্য থাকবে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়। সাবালেঙ্কাকে ইগা হারিয়েছেন ৩-৬, ৬-১, ৬-৪ সেটে। প্রথম সেটের পর ইগা লকার রুমে যান। বাথরুমে গিয়েই ঠিক করে ফেলেন কোর্টে কী করণীয়। তারপর কোর্টে ফিরেই বাজিমাত। ইগা সিয়নটেক এবার অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন। গত বছর উইম্বলডনে চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন। ইউএস ওপেনে এর আগে চতুর্থ রাউন্ডের বাধা টপকাতে পারেননি। এবার খেতাব জয়ের সুযোগ। চলতি বছর ইগা ৩৭টি ম্যাচ জিতেছেন, তার মধ্যে ৬টি খেতাবও জয় করেছেন।
কাল যদি ২১ বছরের ইগা চ্যাম্পিয়ন হন তবে অ্যাঞ্জেলিক কেরবারের পর তিনিই প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একই মরশুমে দুটি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয় করবেন। এবারের ইউএস ওপেনে পঞ্চম বাছাই হিসেবে খেলছেন ২৮ বছরের ওন্স জাবের। ১৯৬৮ সাল থেকে ধরলে এই প্রথম কোনও আফ্রিকার টেনিস খেলোয়াড় হিসেবে তিনি ইউএস ওপেন ফাইনাল খেলবেন। জাবের জানিয়েছেন, উইম্বলডনের পর থেকে আমার উপর চাপ রয়েছে। সেমিফাইনালে জিততে পেরে তাই কিছুটা স্বস্তি লাগছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications