ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নাগালের, দুর্ধর্ষ থিয়েমের কাছে হার

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নাগালের, হার দুর্ধর্ষ থিয়েমের কাছে

কোনও অঘটন ঘটল না। বিশ্বের তিন নম্বর টেনিস তারকা ডোমিনিক থিয়েমের কাছে হারতেই হল সুমিত নাগালকে। স্ট্রেট সেটের শোচনীয় হারে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা। দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে ব্যর্থ হলেন নাগাল।

প্রথম সেট

প্রথম সেট

বার্থ ডে বয় ডোমিনিক থিয়েমের বিরুদ্ধে ম্যাচের প্রথম সেটের শুরুটা ভাল করেছিলেন সুমিত নাগাল। কিন্তু শেষ পর্যন্ত খেই রাখতে পারেননি। প্রথম সেট ৩-৬ গেমের ব্যবধানে হেরে যান ভারতীয় টেনিস তারকা।

দ্বিতীয় সেট

দ্বিতীয় সেট

দ্বিতীয় সেটেও অস্ট্রিয়ান তারকাকে বিশেষ বেগ দিতে পারেননি সুমিত। উল্টে ভারতীয় টেনিস তারকার সার্ভিস পরপর ব্রেক করে ৬-৩ গেমে দ্বিতীয় সেটও জেতেন থিয়েম। প্রমাণ করেন, বর্তমানে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা।

তৃতীয় সেট

তৃতীয় সেট

ম্যাচের তৃতীয় সেটে সুমিত নাগালকে কার্যত দাঁড়াতে দেননি ডোমিনিক থিয়েম। ৬-২ গেমের ব্যবধানে ওই সেট ও ম্যাচ জিতে নেন অস্ট্রিয়ার টেনিস তারকা। ম্যাচে সাত বার সুমিতের সার্ভিস ব্রেক করেন থিয়েম। অন্যদিকে মাত্র দুই বার থিয়েমের সার্ভিস ব্রেক করেন নাগাল।

প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয় রাউন্ডে নাগাল

প্রথম ভারতীয় হিসেবে দ্বিতীয় রাউন্ডে নাগাল

শুধু ইউএস ওপেন নয়, সাত বছর পর একমাত্র ভারতীয় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছছিলেন সুমিত নাগাল। ২০১৩ সালে শেষবার এই নজির গড়েছিলেন ত্রিপুরার সোমদেব দেববর্মন। সেই বছরের উইম্বলডনের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+