Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউএস ওপেন ২০২০-এর দ্বিতীয় রাউন্ডে ভারতের বোপান্না, চতুর্থ রাউন্ডে জকোভিচ

ইউএস ওপেন ২০২০-এর দ্বিতীয় রাউন্ডে ভারতের বোপান্না, চতুর্থ রাউন্ডে জকোভিচ

ইউএস ওপেন ২০২০-র ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। কানাডার ডেনিস শাপোভালোভের সঙ্গে জুটি বেঁধে মার্কিনি আর্নেস্তো এস্কোবেদো ও নোয়া রুবিনকে স্ট্রেট সেটে হারিয়েছেন এই ভারতীয়। অন্যদিকে ইউএস ওপেনের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছে গিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ।

বোপান্নাদের জয়

বোপান্নাদের জয়

শুক্রবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে মার্কিনি আর্নেস্তো এস্কোবেদো ও নোয়া রুবিন জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের রোহন বোপান্না ও কানাডার ডেনিস শাপোভালোভ। ৬-২ ও ৬-৪ সেটের দাপুটে জয় পেয়েছে ইন্দো-কানাডিয়ান জুটি।

জকোভিচের জয়

জকোভিচের জয়

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন। জার্মানির জান-লেনার্ড স্ট্রাফকে ৬-৩, ৬-৩ ও ৬-১ সেটে হারিয়েছেন সার্বিয়ান তারকা। ইভেন্টের তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে ৬-৭, ৬-৪, ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভ। বোপান্নার ডবলস পার্টনার কানাডার ডেনিস শাপাভোলোভ আমেরিকার টেলর ফ্রিটজকে পাঁচ সেটের থ্রিলার লড়াইতে হারিয়েছেন।

মেদভেদেভের জয়

মেদভেদেভের জয়

গত মরশুমের ইউএস ওপেন রানার্স-আপ ড্যানিল মেদভেদেভ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ওটকনেলকে ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন রাশিয়ান তারকা।

ওসাকার জয়

ওসাকার জয়

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে কষ্টার্জিত জয় পেয়েছেন জাপানের নাওমি ওসাকা। ইউক্রেনের মার্টা কোস্টইয়ুককে ৩-৬, ৭-৬, ৬-২ সেটে হারিয়েছেন প্রতিযোগিতার অন্যতম শীর্ষ বাছাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+