Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউএস ওপেন ২০১৮ - শনিবার ইতিহাস গড়ার ফাইনাল, 'আদর্শ' সেরেনার মুখোমুখি নাওমি ওসাকা

শনিবার রাতে ইউএস ওপেন ২০১৮-র মহিলাদের ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস-এর বিরুদ্ধে নামছেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা জাপানের নাওমি ওসাকা।

ইতিহাস গড়ার ম্যাচ। এভাবেই এককথায় ব্যাখ্যা করা যায় ইউএস ওপেন মহিলাদের ফাইনাল ম্যাচকে। সেরেনা উইলিয়ামস জিতলে স্পর্শ করবেন মার্গারেট কোর্টের মেয়েদের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতার বিরল ইতিহাস। অপরদিকে নাওমি ওসাকা জিতলে তাঁর নাম লেখা থাকবে গ্র্যান্ডস্ল্যামজয়ী প্রথম জাপানি হিসেবে।

ইউএস ওপেন ২০১৮ - শনিবার ইতিহাস গড়ার ফাইনাল, আদর্শ সেরেনার মুখোমুখি নাওমি ওসাকা

শনিবার ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছেন সেরেনা ও ওসাকা। ২০০৯ সালের পর থেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ওসাকা। তাঁর মনের জোরের তুলনা নেই। এর পরিচয় পাওয়া গিয়েছে ম্যাডিসন কিসের বিরুদ্ধে সেমিফাইনালেই। ১৩টি ব্রেক পয়েন্ট সেভ করেছিলেন তিনি।

এরসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন তাঁর অসামান্য গ্রাউন্ড প্লে'র কথা। যার জোরে ফাইনালে ওঠার পথে তিনি মাত্র একটি সেট খুইয়েছেন। আর কোর্টে তাঁর ছটফটানি, উদ্দীপনা এই ইউএস ওপেনেই বহু দর্শককে তাঁর ভক্ত করে তুলেছে। মার্কিন মুলুকে অস্বাভাবিক গরমে এবারের ইউএস ওপেনে যখন তাবড় তাবড় খেলোয়াড়রা নাজেহাল, তখন এই তরুণ টেনিস তারকা কি বলেছেন জানেন? তিনি জানিয়েছেন, 'আমি ঘামতে ভালবাসি'!

আর তাঁর উল্টোদিকে রয়েছেন ভিন্টেজ সেরেনা। গত বছর সন্তানের জন্মের পর থেকে গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য ছটফট করছেন তিনি। উইম্বলডনে ফাইনালে উঠেও স্বপ্ন সফল হয়নি। তবে সেরেনা অবশ্য জানিয়েছেন, রেকর্ড স্পর্শ করাটা তাঁর প্রধান লক্ষ নয়। তিনি জানিয়েছেন, 'আমি চেষ্টা করে যাব, যদি এখানে না হয়, তাহলে পরেরটায় দেখব।'

তবে শুধুমাত্র মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শের হাতছানি নয়, শনিবার রাতের ফাইনালে আরও একটি রেকর্ড সেরেনার জন্য অপেক্ষায় রয়েছে। ক্রিস এভার্ট ৬বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৯৯, ২০০২, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪-য় জিতে তা ছোঁয়া হয়ে গিয়েছে তাঁর। এবার জিতলে এভার্টকে ছাপিয়ে যাবেন তিনি।

সেরেনা তাঁর সেরা সময়ের ফর্মের থেকে বেশি পিছিয়ে নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রমতালিকায় তাঁর বর্তমানে তাঁর অবস্থান ২৬, ইউএস ওপেনে বাচাইতে পেয়েছেন ১৭ নম্বর স্থান। কিন্তু যে টেনিস তিনি এবারের টুর্নামেন্টে খেলছেন, তা এই দুই সংখ্যা দিয়ে বোঝা সম্ভবই নয়।

টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪ টি এস মেরেছেন তিনি। ৬ ম্যাচে মাত্র ৬বার তিনি সার্ভিস হারিয়েছেন। এব্যাপারে অবশ্য ওসাকা আরও এগিয়ে আছেন। প্রতিপক্ষরা তাঁর সার্ভিস ভাঙতে পেরেছে মাত্র ৪বার।

কাজেই সংখ্যার নিরিখে শনিবার রাতের ম্যাচ অসম্ভব জমজমাট একটি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। ওসাকার সামনে একটাই বাধা। এটাই তাঁর জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। উল্টোদিকে সেরেনা নামছেন তাঁর কেরিয়ারের ৩১তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। ওসাকা জানিয়েছেন সেরেনা তাঁর টেনিস আদর্স। ফাইনালের গ্র্যান্ড স্টেজে আদর্শের মুখোমুখি হয়ে ওসাকা স্নায়ুর চাপে না ভুগলে একটি দারুণ ফাইনাল হবে। তবে যেই জিতুন, ইতিহাসে তাঁর নাম পাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+