উইম্বলডনের শুরুতেই অঘটন, উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল
উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বড় ইন্দ্রপতন। মেয়েদের সিঙ্গলসে ৭টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ভেনাস উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল কোরি গাফ
উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বড় ইন্দ্রপতন। মেয়েদের সিঙ্গলসে ৭টি গ্র্যান্ডস্ল্যামের মালকিন ভেনাস উইলিয়ামকে হারাল ১৫ বছরের স্কুল গার্ল কোরি গাফ।

আইডলকে হারিয়ে উচ্ছ্বসিত মার্কিন টেনিস তরুণী। ওপেনিং রাউন্ডে ৬-৪,৬-৪ স্ট্রেট সেটে ম্যাচ জেতেন কোরি। উইম্বলডনের ইতিহাসে মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সে কোয়ালিফাই করে আগেই সাড়া ফেলে দিয়েছিলেন, এবার টুর্নামেন্টের শুরুতেই ভেনাসকে ছিটকে গিয়ে শিরোনামে উঠে এলেন গাফ।
ম্যাচ জিতে মার্কিন তরুণী বলেন, ' এই প্রথমবার ম্যাচ জিতে কান্নায় ভেঙে পড়লাম। সত্যিই স্বপ্নের মধ্যে রয়েছি বলে মনে হচ্ছে। এই অনুভূতির কথায় প্রকাশ করা যাবে না। এবার নিশ্চই শিক্ষকরা আমার ম্যাচ দেখতে টিভির পর্দায় চোখ রাখবে।'
একনজরে কোরি গাফের কেরিয়ার-
মাত্র ১৫ বছর বয়সেই ইতিমধ্যেই খবরের শিরোনামে কোরি গাফ। সবচেয়ে কম বয়সী মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে ইউ এস ওপেনে খেলেছেন। ১৩ বছর বয়সে ইউ এস ওপেন খেলার নজির রয়েছে গাফের। সেই সঙ্গে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে(১৫ বছর) ফরাসি ওপেনের কোয়ালিফাইয়িং ম্যাচ জয়ের কীর্তি রয়েছে। ৮ বছর বয়সে টেনিসে হাতেখড়ি, বর্তমানে মেয়েদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৩১৩ নম্বরে রয়েছেন মার্কিন টেনিস তরুণী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications