শোয়েব মালিককে বিয়ে থেকে জাতীয় পতাকাকে অসম্মান, সানিয়া মির্জার কেরিয়ারে বড় পাঁচটি বিতর্ক
শোয়েব মালিককে বিয়ে থেকে জাতীয় পতাকাকে অসম্মান, সানিয়া মির্জার কেরিয়ারে বড় পাঁচটি বিতর্ক
সানিয়া মির্জা ক্রীড়াবীদ হিসেবে যেমন সাফল্যের শীর্ষে পৌঁছিয়েছেন তেমনই বারবার বিতর্কে জড়িয়েছেন নিজেরে একাধিক কাজের জন্য। এক নজরে দেখে নিন সানিয়ার মির্জার কেরিয়ারের পাঁচটি বড় বিতর্ক, যা তাঁকে দীর্ঘ সময় রেখেছিল খবরের শিরোনামে শিরোনামে।

জাতীয় পতাকাকে অসম্মান সানিয়া মির্জার:
আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে কী ভাবে সানিয়া মির্জার পা ভারতের জাতীয় পতাকার অত্যন্ত কাছে চলে এসেছিল যখন একটি ম্যাচ দেখার সময়ে টেবিলের উপর পা তুলে দিয়েছিলেন সানিয়া, যেখানে রাখা ছিল ভারতের পতাকা। সানিয়ার এই আচরণকে ঘিরে সেই সময়ে বেশ সমালোচনা হয়েছিল, এই আচরণের কারণে নিন্দিত হয়েছিলেন তিনি।

এনগেজমেন্টের পরেও বিয়েতে না:
২০০৯ সালে সোরাব মির্জা এবং এবং সানিয়া মির্জার ডেটিং করার খবর সামনে আসে। এর কিছু দিন পর সোরাবের সঙ্গে এনগেজমেন্টও সমপন্ন হয় সানিয়া মির্জার ধুমধাম করে হায়দরাবাদে। কিন্তু এর ছয় মাস পরই বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছু হটে এই জুটি। নিজেদের বিচ্ছেদের কারণ হিসেবে এই জুটি নিজেদের মধ্যে অসঙ্গতিকে দায়ী করে।

ছোট স্কার্ট এবং ফাতওয়া:
অধিকাংশ সময়ই টেনিস খেলার কারণে ছোট পোশাক পরতেন সানিয়া মির্জা। টেনিস খেলোয়াড় হিসেবে ছোট পোশাক পরতেই হতো। নিজের ছোট পোশাকের কারণে বিভিন্ন সময় নানা রকম তির্যক মন্তব্যে শুনতে হয় সানিয়াকে। এই ধরনের পোশাক পরার কারণে ২০০৫ সালে সুন্নি উলিমা বোর্ড তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করে। তাদের মত ছিল সানিয়ার পোশাক ইসলাম বিরোধী।

মসজিদের মধ্যে শ্যুটিং:
মসজিদের মধ্যে একটি মাঠে শ্যুটিং করার অভিযোগ উঠেছিল সানিয়া মির্জার বিরুদ্ধে ২০০৭ সালে। মাইনরিটি প্রোটেকশন ডিপার্টমেন্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিল। যদিও পরে এই ্অভিযোগ থেকে রেহাই পান তিনি।

পাকিস্তানের বৌমা:
সানিয়া মির্জাকে পাকিস্তানের বৌমা বলে উল্লেখ করেন তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্মণ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করার ফলে ২০১৩ সালের ২৩ জুলাই এই উক্তি করেছিলেন তিনি। পাকিস্তানের বৌমা হওয়ার পরেও কোন যোগ্যতায় তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সানিয়া মির্জাকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications