টেনিস দুনিয়ায় ফিরল স্বস্তি, করোনা আক্রান্ত জকোভিচেরের আপডেট কী জেনে নিন
টেনিস দুনিয়ায় ফিরল স্বস্তি, করোনা আক্রান্ত জকোভিচেরের আপডেট কী জেনে নিন
এক সপ্তাহ পর করোনা পরীক্ষা নেগেটিভ টেনিস তারকা নোভাক জকোভিচের। গত সপ্তাহে ২৩ জুন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। শুধু নিজেই নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হন টেনিস তারকা।
যারপর ফ্যানেদের মনে জকোভিচ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জোকারের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত হন।
তবে তাঁর সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এক সপ্তাহ পর নোকাভ ও তাঁর স্ত্রী এলেনার ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসায় ৩৩ বছর টেনিস খেলোয়াড়ের পরিবারকে নিয়ে দুঃশ্চিন্তা কাটল।

নোভাককে নিয়ে সমালোচনা ঝড়
প্রসঙ্গত করোনা উদ্বেগের মাঝে বিশ্বজুড়ে খেলাধুলোর দুনিয়া বন্ধ। ইউরোপে করোনা সংকটের প্রকোপ কমায় স্পেন, জার্মানি, ইতালিতে ফুটবল শুরু হয়েছে। যদিও ভাইরাস উদ্বেগে টেনিস দুনিয়ায় খেলা এখন পুরোপুরি বন্ধ। আন্তর্জাতিক টেনিস যেখানে বন্ধ, সেখানে ঝুঁকি নিয়ে জকোভিচ, আদরিয়া ট্যুর আয়োজন করেছিলেন। সেখান থেকেই তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে টেনিস তারকা শিকার করে নেন। আক্রান্ত হওয়ার পর জকোভিচ ও তাঁর স্ত্রী আইসোলেশনে ছিলেন।

জকোভিচের পার্টিতে ডান্স
এছা়ড়াও বিশ্বজুড়ে করোনা মহামারিরর সংকটের মাঝেই জকোভিচ বন্ধুদের নিয়ে নৈশপার্টিতে অংশ নেন। সেখানে জামা খুলে তাঁকে নাচতে দেখা গিয়েছিল।

ফুটবল ও বাস্কেট বল খেলেন জকোভিচ
এমনকী করোনা সতর্কতা ভুলে জকোভিচকে করোনার মাঝেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ফুটবল ও বাস্কেটবল খেলতে ও বন্ধুদের সঙ্গে আলিঙ্গণ করতেও দেখা যায়। টেনিস তারকার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে নেট নাগরিকরা প্রবল সমালোচনা করেন।

জকোভিচের নির্বুদ্ধিতায় আক্রান্ত আরও অনেকে
ঝুঁকি নিয়ে প্রদর্শনীমূলক আদরিয়া ট্যুর আয়োজন নিয়ে জকোভিচের নির্বুদ্ধিতায় গ্রেগর দিমিত্রভ সহ চার টেনিস তারকা, জোকোভিচের ফিটনেস কোচ পানিচি করোনা আক্রান্ত হয়েছিলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications