আরও বিতর্ক বাড়িয়ে ফরাসি ওপেন থেকে নিজেই সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

সংবাদমাধ্যমের সামনে আসবেন না, কথা বলবেন না। এটুক শুধু জানিয়েছিলেন তিনি। কিন্তু এই নিয়ে যে এত বিতর্ক তৈরি হবে এবং তাঁকে শাস্তির মুখে পড়তে হবে তা স্বপ্নেও ভাবেননি টেনিস তারকা নাওমি ওসাকা। আর সেই অনভিপ্রেত ঘটনাই ঘটেছে। এবং বলা ভালো সেই বিতর্কে আরও কিছুটা ঘৃতাহুতি দিয়ে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন এই জাপানি টেনিস তারকা।

আরও বিতর্ক বাড়িয়ে ফরাসি ওপেন থেকে নিজেই সরে দাঁড়ালেন ওসাকা

এই মুহূর্তে সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে ওসাকা সারা বিশ্বে মহিলাদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এদিন সুদীর্ঘ পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে ফরাসি ওপেন থেকে নাম কাটিয়ে নিয়েছেন।

ওসাকা তাঁর পোস্টে লিখেছেন, 'এমন পরিস্থিতি তৈরি হবে তা কখনও ভাবিনি। ফলে এই মুহূর্তে টুর্নামেন্টের জন্য, খেলোয়াড়দের জন্য এবং সকলের জন্য ভালো যে আমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াই যাতে সকলে খেলায় ফোকাস করতে পারে। আমি জানি আমায় টাইমিংটা হয়ত ঠিক হল না। তবে মানসিক স্বাস্থ্যকে আমি কখনও হালকাভাবে নিইনি। সত্যিটা হল, ২০১৮ সালের ইউএস ওপেনের সময় থেকেই আমি অবসাদে ছিলাম। এবং এর বিরুদ্ধে কঠিন লড়াই করতে হয়েছে।'

এখানেই থেমে না থেকে দীর্ঘ পোস্টে ওসাকা লিখেছেন,'যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি ইন্ট্রোভার্ট। অনেকেই লক্ষ্য করেছেন, টুর্নামেন্টের মাঝেও আমি কানে হেডফোন গুজে রাখি যাতে নিজের ভিতরের উদ্বেগকে চাপা দিয়ে রাখতে পারি। টেনিস সংবাদমাধ্যম সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি ভালো বক্তা নই, দেশ-বিদেশের সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গেলে আমার মনে নানা ভয়-সংশয়-উদ্বেগ তৈরি হয়। আমি নার্ভাস হয়ে পড়ি।'

অর্থাৎ ওসাকার কথাতেই স্পষ্ট সংবাদমাধ্যমের প্রতি জড়তা থেকেই তিনি তাদের এড়াতে চেয়েছেন। অথচ ফরাসি ওপেন কর্তৃপক্ষ ওসাকার কথায় কান দেননি। তবে ওসাকা কারও সমালোচনা না করেও নিজের হতাশা উগড়ে লিখেছেন, আমি এত নার্ভাস হয়ে পড়ি বলেই প্যারিসে এসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিই। কারণ আমার মনে হয়েছিল এই নিয়ম অনেক আগেকার। এবং তার বিরুদ্ধে কারও অন্তত সরব হওয়া প্রয়োজন। আমি টুর্নামেন্ট কমিটিকে জানিয়েও দিই আমার সিদ্ধান্তের কথা। ফরাসি ওপেন শেষ হলে আমি কথা বলব বলে ঠিক করেছিলাম।'

যদিও ওসাকার সেই আশা পূরণ হল না। শেষ অবধি টুর্নামেন্টে খেলা শুরু করেও নাম তুলে নিতে বাধ্য হলেন সিঙ্গলসে বিশ্বের দ্বিতীয় নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+