Rafael Nadal: বাইশ গ্র্যান্ডস্লামের সঙ্গে জিতেছেন অলিম্পিক্সে সোনা, জানুন ফেডেরার-নাদাল দ্বৈরথের পরিসংখ্যান
বিশ্ব টেনিসের কিংবদন্তিদের তালিকায় প্রথম দিকে আসে তাঁর নাম। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। এই তিন তারকার নাম গত দুই দশকে টেনিস মহলে একসঙ্গেই উচ্চারিত হয়েছেন। আগেই অবসরের গ্রহে ঢুকে পড়েছিলেন ফেডেরার।এবার সেই একই সিদ্ধান্ত নিলেন নাদাল।
রাফায়েল নাদাল মানেই রেকর্ডের রাজা। কেরিয়ার জুড়ে ২২টি গ্রান্ড গ্র্যান্ডস্লাম জিতেছেন। এরমধ্যে ১৪টি ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন জিতেছেন দুইবার করে। চারবার জিতেছেন যুক্তরাষ্ট্র ওপেন। ২০০৫ সালে প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতেন। এরপর থেকে নাদাল ক্রমশই নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ফেডেরারে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেন। এরপর প্রায় দেড় নাদাল বনাম ফেডেরারের দ্বৈরথ ছিল টেনিস দুনিয়ায় সবথেকে আর্কষণীয় ম্যাচ।

২০০৮ এবং ২০১০ সালে ঘাসের কোর্টে উইম্বলডন জেতেন নাদাল। ২০০৯ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন স্প্যানিশ টেনিস তারকা। এছাড়া ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে দেশের হয়ে সোনা জেতেন। ২০১৬ রিও অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন নাদাল। কেরিয়ারে একাধিকবার টেনিসের ক্রম তালিকায় ১ নম্বরে উঠে এসেছেন।
পুরুষদের টেনিস ইতিহাসে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে ২ নম্বরে আছেন নাদাল। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জকোভিচ। ফলে জকোভিচের রেকর্ড স্পর্শ করা হল না। তার আগেই থামতে হল তাঁকে। তবে জকোভিচ, নাদাল এবং ফেডেরার এই ত্রয়ীর গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড সবথেকে বেশি।
নাদালের কথা বললেই অবশ্যই উঠে আসে আরও একজনের নাম তিনি রজার ফেডেরার। কেরিয়ারের শুরু থেকেই ফেডেরারই হয়ে উঠেন তাঁর প্রধানতম প্রতিপক্ষ।কেরিয়ারে ৪০ বার রজার ফেডেরারের মুখোমুখি হয়েছেন নাদাল। এরমধ্যে স্প্যানিশ টেনিস তারকা জিতেছেন ২৪ বার। অন্যদিকে ফেডেরার জিতেছেন ১৬ বার। ফাইনািলে জয়ের নিরিখে ১৪-১০ ফলে এগিয়ে নাদালই।
২০০৪ সালে মায়ামি মাস্টার্সে ১৭ বছর বয়সে প্রথমবার ফেডেরারে মুখোমুখি হন নাদাল। তখন দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে ফেডেরারে। কিন্ত প্রথম সাক্ষাতেই ফেডেরারকে হারান নাদাল।












Click it and Unblock the Notifications