গ্র্যান্ডস্ল্যাম সাফল্যের জন্য কোহলিকে কেন ধন্যবাদ দিলেন সুমিত নাগাল
টেনিস দুনিয়ায় কিংবদন্তি রজার ফেডেরারকে ইউ এস ওপেন গ্র্যান্ডস্ল্যামের প্রথম সেটে হারিয়ে নজরে এসেছেন সুমিত নাগাল। ভারতীয় টেনিসের নতুন তারাকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
টেনিস দুনিয়ায় কিংবদন্তি রজার ফেডেরারকে ইউ এস ওপেন গ্র্যান্ডস্ল্যামের প্রথম সেটে হারিয়ে নজরে এসেছেন সুমিত নাগাল। ভারতীয় টেনিসের নতুন তারাকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

আর্বিভাবে চমক, ফেডেরারকে বেগ দিয়েছেন নাগাল
ফেডেরারের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচ জিততে না পারলেও ১৯ বছর পর প্রথম ভারতীয় হিসেবে রজারকে এক সেটে হারানোর কীর্তি গড়েছেন নাগাল। এর আগে ২০০০ সালে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে লিয়েন্ডার পেজ রজার ফেডেরারকে এক সেটে হারিয়েছিলেন।এর পর ১৯ বছর পর কোনও ভারতীয় ফেডেরারকে বড় মঞ্চে এভাবে বেগ দিলেন। এই সাফল্যের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ দিয়েছেন নাগাল।

কেন বিরাটকে ধন্যবাদ
সুমিত এক সাক্ষাৎকারে বলেছেন, 'অর্থনৈতিক সংকটের সময় ভারত অধিনায়ক বিরাট কোহলির ফাউন্ডেশন অনেক সাহায্য করেছে।' মুম্বইয়ের সংবাদপত্রে ভারতীয় টেনিসের নতুন তারা আরও বলেন, '২০১৭ সাল থেকে কোহলি ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে।'

কঠিন সময়ে কোহলির সংস্থাকে পাশে পেয়েছেন নাগাল
নাগাল আরও বলেছেন, 'একসময় কানাডা থেকে জার্মানি যাওয়ার সময় পকেটে মাত্র ৬ ডলার পড়ে ছিল। দেশ বিদেশে টুর্নামেন্ট খেলতে খেলতে অর্থাভাবে সংকটে পড়ি। সেসসময় কোহলির ফাউন্ডেশন আমাকে সাহায্য করেছে। ভারত অধিনায়কের কাছে আমি কৃতজ্ঞ। আমি ভাগ্যবান যে কোহলি ফাউন্ডেশনের থেকে সাহায্য় পেয়েছি। তবে অনেকেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েও অর্থাভাবে সমস্যায় রয়েছে। ক্রীড়াঅনুরাগীদের তাঁদের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।'












Click it and Unblock the Notifications